নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক
দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখা ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে খুলনায় যৌথ অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী ও পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) ভোরে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ফরমাশেখানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে শীর্ষ সন্ত্রাসী রিপনকে আটক করা হয়।
অভিযান শেষে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি ৭.৬ মি.মি. পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগাজিন ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, আটক রিপন খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযান শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ও জব্দকৃত অস্ত্রসমূহকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনজীবনের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : শেখ আব্দুল কাদের লিটন বার্তা সম্পাদক : হারুন অর রশিদ শিমুল যোগাযোগ : ০১৭১৫৯১৬৪৮৯ ই-মেল : dipkotha.news@gmail.com ওয়েবসাইট : www.dipkotha.com বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মহাজনপট্টি, ভোলা সদর, শীষমহল ভবন (৩য় তলা) © ২০২৫ দৈনিক দ্বীপ কথা | সর্বস্বত্ব সংরক্ষিত |
© ২০২৫ দৈনিক দ্বীপ কথা | সর্বস্বত্ব সংরক্ষিত |