জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, সংসদের উভয় পক্ষে পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় ভোলা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভের শুরুতে ভোলা কাবিল মসজিদ চত্বরে জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ভোলা সদর-১ আসন এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম। এসময় তিনি বক্তব্যে পিয়ার পদ্ধতিসহ ৫টি দাবীর কথা উল্লেখ করে আগামী নভেম্বরের মধ্যে সেগুলো বাস্তবায়নের জন্য দাবী জানান।
দাবি গুলো হলো : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন। আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সমাবেশ শেষ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি ‘নারায়েতকবির’ ও জামায়াতে ইসলামীর নির্বাচনের প্রতিক ‘দাড়ি পাল্লার; স্লোগানের সাথে সাথে ৫ দাবি তুলে ধরে সদর রোড প্রদিক্ষণ করে কালিনাথ রায়ের বাজার গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ভোলা জেলার বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শেখ আব্দুল কাদের লিটন বার্তা সম্পাদক : হারুন অর রশিদ শিমুল যোগাযোগ : ০১৭১৫৯১৬৪৮৯ ই-মেল : dipkotha.news@gmail.com ওয়েবসাইট : www.dipkotha.com বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মহাজনপট্টি, ভোলা সদর, শীষমহল ভবন (৩য় তলা) © ২০২৫ দৈনিক দ্বীপ কথা | সর্বস্বত্ব সংরক্ষিত |
© ২০২৫ দৈনিক দ্বীপ কথা | সর্বস্বত্ব সংরক্ষিত |