মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ভোলায় জিয়া সুপার মার্কেটে ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বাদ এশা জিয়া সুপার মার্কেটের মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি র সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, তরিকুল ইসলাম কায়েদ, এছাড়া আরো উপস্থিত ছিলেন
জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আরজু ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ সুমন, জিয়া সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম দুলাল, ব্যবসায়ী মো. হেমায়েত উদ্দিন, মোঃ হাবিব খান, মো্ বুলবুল, মোঃ রাজিব মোঃ খোকন প্রমুখ।
দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়াও দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিয়া সুপার মার্কেটে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুর রব।
প্রকাশক ও সম্পাদক : শেখ আব্দুল কাদের লিটন বার্তা সম্পাদক : হারুন অর রশিদ শিমুল যোগাযোগ : ০১৭১৫৯১৬৪৮৯ ই-মেল : dipkotha.news@gmail.com ওয়েবসাইট : www.dipkotha.com বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মহাজনপট্টি, ভোলা সদর, শীষমহল ভবন (৩য় তলা) © ২০২৫ দৈনিক দ্বীপ কথা | সর্বস্বত্ব সংরক্ষিত |
© ২০২৫ দৈনিক দ্বীপ কথা | সর্বস্বত্ব সংরক্ষিত |