মোঃ হাসনাইন আহমেদ, নিজস্ব প্রতিবেদক;
ভোলার বোরহানউদ্দিনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩৬ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) রাত ৯টার দিকে হাকিমুদ্দিন বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা।
কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে প্রায় ১৮ হাজার টাকা মূল্যের ৩৬ পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মোঃ নাজমুল (২৮)। পিতা—মোঃ সিদ্দিক। ঠিকানা—উদয়পুর গ্রাম, ডাকঘর জয়পুর, থানা বোরহানউদ্দিন, জেলা ভোলা।
জব্দ করা ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক নাজমুলকে আইনগত প্রক্রিয়ার জন্য হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম, বিএন।
তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : শেখ আব্দুল কাদের লিটন বার্তা সম্পাদক : হারুন অর রশিদ শিমুল যোগাযোগ : ০১৭১৫৯১৬৪৮৯ ই-মেল : dipkotha.news@gmail.com ওয়েবসাইট : www.dipkotha.com বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মহাজনপট্টি, ভোলা সদর, শীষমহল ভবন (৩য় তলা) © ২০২৫ দৈনিক দ্বীপ কথা | সর্বস্বত্ব সংরক্ষিত |
© ২০২৫ দৈনিক দ্বীপ কথা | সর্বস্বত্ব সংরক্ষিত |