ভোলার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
ভোলা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন ভোলা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় ভোলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সাংবাদিকবৃন্দ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের মতামত ও পুলিশের প্রতি প্রত্যাশার কথা তুলে ধরেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি জেলা পুলিশের চলমান ও গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন এবং উপস্থিত গণমাধ্যমকর্মীদের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বাস দেন।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গণমাধ্যম পরস্পরের সহযোগী। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবার সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।
মতবিনিময় সভায় ভোলা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শেখ আব্দুল কাদের লিটন বার্তা সম্পাদক : হারুন অর রশিদ শিমুল যোগাযোগ : ০১৭১৫৯১৬৪৮৯ ই-মেল : dipkotha.news@gmail.com ওয়েবসাইট : www.dipkotha.com বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মহাজনপট্টি, ভোলা সদর, শীষমহল ভবন (৩য় তলা) © ২০২৫ দৈনিক দ্বীপ কথা | সর্বস্বত্ব সংরক্ষিত |
© ২০২৫ দৈনিক দ্বীপ কথা | সর্বস্বত্ব সংরক্ষিত |