শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলায় জ্বালানি তেলের সংকট: উৎপাদন চললেও রপ্তানি বন্ধের মুখে খান ফ্লাওয়ার মিলস ও জে কে ট্রেডার্স

প্রতিবেদক
DipKotha
এপ্রিল ৪, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ভোলায় জ্বালানি তেলের সংকট: উৎপাদন চললেও রপ্তানি বন্ধের মুখে খান ফ্লাওয়ার মিলস ও জে কে ট্রেডার্স

প্রতিনিধি, ভোলা:
ভোলায় জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান খান ফ্লাওয়ার মিলস ও জে কে ট্রেডার্স চরম বিপাকে পড়েছে। উৎপাদন কার্যক্রম চলমান থাকলেও পরিবহন সংকটের কারণে বাজারে পণ্য সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে।
প্রতিষ্ঠান দুটির মালিক মো. জামাল খান এক সংবাদ সম্মেলনে জানান, মিল দুটি বর্তমানে চালু রয়েছে এবং নিয়মিতভাবে আটা, ময়দা, সুজি, গমের ভুষি ও মুড়ি উৎপাদন হচ্ছে। তবে জ্বালানি তেলের অভাবে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ায় এসব পণ্য বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, ভোলার বিসিক এলাকা থেকে শুরু করে চরফ্যাশনের দক্ষিণ আইচা পর্যন্ত বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ করা হতো। কিন্তু এখন ট্রাক ও জাহাজে তেল না থাকায় সেগুলো বন্ধের পথে, ফলে উৎপাদিত পণ্য গুদামেই আটকে রয়েছে।
তিনি আরও জানান,
“মিল চালু থাকলেও পণ্য বাজারজাত করতে না পারলে খুব দ্রুত আমাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।”
এ অবস্থায় প্রতিষ্ঠান দুটিতে কর্মরত প্রায় ২০০ কর্মকর্তা-কর্মচারী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
সংবাদ সম্মেলনে মো. জামাল খান প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে দ্রুত জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা গ্রহণের দাবি জানান, যাতে প্রতিষ্ঠান দুটি সচল রাখা সম্ভব হয়।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দ্রুত সংকট নিরসন না হলে ভোলার খাদ্যপণ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

জাগরণ ফাউন্ডেশনের বার্ষিকী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন

ভোলায় জমি দখলের অপচেষ্টা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

জ্বালানি সাশ্রয়ে যবিপ্রবির ১২ দফা পদক্ষেপ

ভোলা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট ও নিষিদ্ধ জাল জব্দ, আটক ২০ জেলে

শেখ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির পৃথক ৩ মামলায় আরও ১২ জনের সাক্ষ্যগ্রহণ

লারিজানি হত্যাকাণ্ড ইরানের শাসন ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে

ভোলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদরাসায় ধর্মীয় বই উপহার

ভোলায় করিম–বানু ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল ও খাবার বিতরণ

ছুটির প্রথম দিনে ঢাকা ছাড়ছে মানুষ, পরিবহনগুলোতে বাড়ছে ভিড়