
ফিফা বিশ্বকাপ-২০২৬ সম্প্রচার নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের শঙ্কার অবসান হয়েছে। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচগুলো দেশের তিনটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ফিফার কাছ থেকে কিনছে T Sports, Somoy TV এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ বিষয়ে ইতোমধ্যে একটি চুক্তিও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
ফলে দেশের দর্শকরা টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন।
শুধু টিভিতেই নয়, মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসেও বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ থাকবে। বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম Toffee এবং Bioscope-এ সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বকাপের ম্যাচগুলো।
২৩তম ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।
১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম-এ উদ্বোধনী ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের পর্দা উঠবে।
এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল। ৩৯ দিনের এই মহাযজ্ঞে তিন দেশের ১৬টি স্টেডিয়ামে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১টি ভেন্যু যুক্তরাষ্ট্রে, ৩টি মেক্সিকোতে এবং ২টি কানাডায়।
আগামী ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের।
প্রকাশক ও সম্পাদক : শেখ আব্দুল কাদের লিটন বার্তা সম্পাদক : হারুন অর রশিদ শিমুল যোগাযোগ : ০১৭১৫৯১৬৪৮৯ ই-মেল : dipkotha.news@gmail.com ওয়েবসাইট : www.dipkotha.com বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মহাজনপট্টি, ভোলা সদর, শীষমহল ভবন (৩য় তলা) © ২০২৫ দৈনিক দ্বীপ কথা | সর্বস্বত্ব সংরক্ষিত |
© ২০২৫ দৈনিক দ্বীপ কথা | সর্বস্বত্ব সংরক্ষিত |