রবিবার , ১২ জুলাই ২০২৬ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

সরকারের কেউ আসেনি, সরকার পারছে না: নাহিদ ইসলাম

প্রতিবেদক
DipKotha
জুলাই ১২, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের মানুষ চট্টগ্রামকে নিয়ে উদ্বিগ্ন। এখানকার মানুষ দীর্ঘ সময় ধরে পানিবন্দী রয়েছেন। মানুষ খুব কষ্টে আছে। অথচ স্থানীয় প্রশাসন ও সরকারের কেউ আসেনি এখানে। অবহেলা হোক, যে কারণেই হোক, দোষ দিয়ে লাভ নেই, সরকার পারছে না।’

রোববার দুপুরে চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ সময় উপকূলীয় বেড়িবাঁধের বেহাল অবস্থা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। নাহিদ ইসলাম বলেন, ‘বেড়িবাঁধের কারণে এখানে কয়েক বছর ধরে পানি জমছে। এখানে বেড়িবাঁধের জন্য কয়েক লক্ষ কোটি বাজেট করা হয়েছে। আওয়ামী লীগের সময় এখানে লুটপাট করা হয়েছে। আমরা কথা দিচ্ছি, এবারের বাজেটের একটা টাকাও আমরা দুর্নীতি হতে দেব না।’

চট্টগ্রামের পাশাপাশি ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আনোয়ারার পর বাঁশখালীসহ অন্যান্য বন্যাদুর্গত এলাকায়ও দলের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।

ওই সময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ স্থানীয় নেতারা।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

অসহায় মানুষের মুখে হাসি ফোটাল ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট।

সংবাদে প্রকাশিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্যের তীব্র প্রতিবাদ

ভোলা ও বরগুনায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

জুলাই সনদ : সমাধান সংসদে, নাকি আন্দোলনে

রোনালদোকে কেন তুলে নেওয়ার কথা ভাবেননি কোচ?

দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ

মরক্কো ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন

ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬টি অবৈধ ট্রলিং বোট জব্দ