সোমবার , ১৩ জুলাই ২০২৬ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

জার্নি টু বিপিএল ভায়া টেপ টেনিস

প্রতিবেদক
DipKotha
জুলাই ১৩, ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

টেপ টেনিস ক্রিকেটের যদি একটু খোঁজখবর রাখেন তাহলে আব্দুল গাফফার সাকলাইন নামটা অপরিচিত লাগবে না। টেপ টেনিস ক্রিকেটে পরিচিত মুখ সাকলাইন সেখানেই আটকে থাকেননি। মূল ক্রিকেটেও রেখেছিলেন লক্ষ্য। তৃতীয় বিভাগ থেকে শুরু করে প্রিমিয়ার লিগ- অর্থাৎ ঢাকার ক্লাব ক্রিকেটের সবগুলো স্তরে খেলে এসেছেন সর্বোচ্চ পর্যায়ে। সেখান থেকে এইচপি, ‘এ’ দল হয়ে এখন বাংলাদেশ ক্রিকেটের গ্ল্যামারস টুর্নামেন্ট বিপিএলে খেলার দ্বারপ্রান্তে আছেন আব্দুল গাফফার সাকলাইন। ৪৪ লাখ টাকায় রাজশাহী ওয়ারিয়র্সে নাম লেখানো এই ডানহাতি পেসার এখন স্বপ্ন বুনছেন নিজেকে প্রমাণের।

সাকলাইনকে নিয়ে আলোচনার শুরুটা সবশেষ রাইজিং স্টার্স এশিয়া কাপে। ৫ ম্যাচে তার শিকার ছিল ৫ উইকেট। যতটা না উইকেট শিকারের কারণে আলোচনায় ছিলেন, তার চেয়ে মনোযোগ কেড়েছেন বোলিং অ্যাকশন আর ক্রস সিমে বল করার জন্য। তাতে অনেকটাই ইকোনমিক্যাল বোলিং করে নজর কেড়েছেন। এই সাফল্যের জন্য সাকলাইন কৃতিত্ব দেন এইচপি ক্যাম্পে লম্বা সময় থাকাকে। এ নিয়ে সাকলাইনের ভাষ্য, ‘যেহেতু আমি এইচপি ক্যাম্প করেছি দুই মাস। এখানে নিজের স্কিলে উন্নতি করার চেষ্টা করেছি। চেষ্টা করেছি প্রসেসের মধ্যে থাকব, স্ট্রেন্থ এর মধ্যে থাকব। বাকিটা আল্লাহ ভরসা। তো আল্লাহ পাক আমাকে রাস্তাটা আরো সহজ করে দিয়েছেন।’

টেপ টেনিস ক্রিকেট থেকে উঠে আসায় সাকলাইনকে নিয়ে ছিল খানিকটা দ্বিধাদ্বন্দ্ব। কতটা ভালো করতে পারবেন, সেই প্রশ্নও জেগেছে। তবে ২৮ বছর বয়সি এই ডানহাতি পেসার তেমন কিছু ভাবেন না। বরং, লক্ষ্য ঠিক থাকলে সবকিছুই সম্ভব বলে মনে করেন। তার কথায়, ‘আপনি টেপ টেনিস খেলেন বা ক্রিকেট বলের খেলেন, যেটাই খেলেন না কেন আপনাকে পারফর্ম করতে হবে। আর আপনাকে প্রসেসের মধ্যে থাকতে হবে। তো আপনার লক্ষ্য সর্বপ্রথম ঠিক রাখতে হবে।’

শুধুই টেপ টেনিস খেলে আব্দুল গাফফার সাকলাইনের উত্থান, সেটা তিনি মানতে নারাজ। বরং, ভুল ভাঙিয়ে জানান ঢাকার ক্লাব ক্রিকেট খেলার আগে টেপ টেনিস থেকে নিতে ছুটি। লম্বা সময় প্রস্তুতি নিয়ে ক্লাব ক্রিকেট খেলতে নামতেন। এ নিয়ে সাকলাইনের ভাষ্য ছিল, ‘সবাই ভাবে আমি শুধু টেপ টেনিস খেলতাম। আসলে বিষয়টা এরকম না। বাট টেপ টেনিসের পাশাপাশি আমি ক্লাব ক্রিকেটও খেলেছি। আমি থার্ড ডিভিশন খেলেছি, সেকেন্ড ডিভিশন খেলেছি দুই বছর। ফার্স্ট ডিভিশন দুই বছর খেলেছি। টেপ টেনিসের পাশাপাশি ক্রিকেট বলও খেলেছি। তো তারপর তারপর প্রিমিয়ার লিগ খেলেছি, তারপর জাতীয় লিগ। এভাবে করে আমার যাত্রা শুরু।’

টেপ টেনিস থেকে শুরু করে মূল ক্রিকেট মাতানো সাকলাইন বিপিএল নিলাম করেছেন বাজিমাত। তাকে দলে পেতে রাজশাহী ওয়ারিয়র্সকে খরচ করতে হয়েছে ৪৪ লাখ টাকা। দাম কত পাবেন সেটা চিন্তা না করে বরং সুযোগের অপেক্ষায় ছিলেন সাকলাইন। তার কথায়, ‘আমি টাকার বিষয়টা কখনো চিন্তা করিনি। আমি অপেক্ষা করছিলাম যাতে বিপিএলে সুযোগটা পাই।’

ঢাকার ক্লাব ক্রিকেটের সব স্তরে খেলে নিজেকে প্রমাণ করা আব্দুল গাফফার সাকলাইন নজর কেড়েছেন আরো একটি বিষয়ে। উইকেট নিয়ে উদযাপনে অনুকরণ করেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এবার তার মতোই পরিশ্রম করে সাফল্যের আরো শীর্ষে ওঠার লক্ষ্য নির্ধারণ করেছেন। শেষ পর্যন্ত কতটুকু কী করতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

নিষেধাজ্ঞা অবমাননা করে মা ইলিশ শিকার দায়ে ৪ জেলে আটক করেছে নৌ-পুলিশ

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

ভোলা ও বরগুনায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ একজন আটক

ভোলা ১ আসনে ধানের শীষ প্রতীকে গোলাম নবী আলমগীর মনোনীত করায় জামাল উদ্দিন খানের শুভেচ্ছা

ভোলায় ১ লাখ ৯২ হাজার মেট্রিকটন ইলিশ আহরণের লক্ষ্যে নদীতে জেলেরা

নদীপাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইয়ুথ হেল্প ফর পোভার্টি’র আর্থিক সহায়তা প্রদান।।

ভোলার ধনিয়া নবীপুর গ্রামে বিষধর রাসেলস ভাইপার সাপের দেখা, এলাকায় আতঙ্ক

মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না: ড্যান বার্ন