শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলায় নৌবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

প্রতিবেদক
DipKotha
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাতে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চকডুষ (চৌকিদার বাড়ি) এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. শহীদ এবং তার স্ত্রী তসলিমাকে আটক করে নৌবাহিনী ও পুলিশ।

অভিযানকালে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন এবং মাদক ব্যবসায় ব্যবহৃত নগদ ৩ লাখ ৫৯ হাজার ২১০ টাকা জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে দম্পতিটি ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এ ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। পরবর্তীতে জব্দকৃত মাদক, মোবাইল ফোন ও নগদ অর্থসহ তাদেরকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস দমন কার্যক্রম আরও জোরদার করা হবে এবং কঠোর টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত
ভোলায় ‘মামলাবাজ’ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ভোলায় ‘মামলাবাজ’ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির প্রসারে ভোলায় সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, দুশ্চিন্তায় ভোলার জেলেপাড়ার মানুষ

‘মন্ত্রীদের আমার পিছে ঘোরা উচিত’, পার্থর বক্তব্যে টেবিল চাপড়ালেন প্রধানমন্ত্রী

‘মেসিকে কী শেখাব, ৫৫ মিনিটেই সে ম্যাচ পড়ে ফেলেছে’

‘আমাকে তো অবসরপ্রাপ্তই বানিয়ে ফেলেছিল’

দৌলতখানে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের আয়োজনে প্রকৃতির জন্য শিশুরা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।।

সংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

ভোলায় ঐতিহ্যবাহী ‘ধান কাটা ও নবান্ন উৎসব’ অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’; উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন এমপি হাফিজ ইব্রাহিম