বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলা ও বরগুনায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ একজন আটক

প্রতিবেদক
DipKotha
নভেম্বর ১২, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
ভোলা ও বরগুনার তালতলীতে পৃথক দুটি অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১২ নভেম্বর রাত ২টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট সংলগ্ন এলাকায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার ১১ নভেম্বর রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিদ্রাসকিনা বরগুনা জেলার তালতলী থানাধীন অফিস ঘাট সংলগ্ন এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ২০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা এবং নগদ ৩৯০ টাকাসহ আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ স্বপন হাওলাদার (৩০), পিতা: খালেক হাওলাদার, গ্রাম: ৩ নং ইদুপারা, ডাকঘর: সোনা কাটা, থানা: তালতলী, জেলা: বরগুনা।

জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম জানান,
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মোঃ হাসনাইন আহমেদ
ভোলা প্রতিনিধি
তাং: ১১-১১-২৫

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক

৩ হাজার লিটার ডিজেল মজুত করায় আটক ১, জরিমানা

ভোলা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কিরন, সদস্য সচিব আমিন খান

মুভি দেখে বাবাকে হত্যার পরিকল্পনা , দারাজ থেকে ছুরি কিনে ছেলে রেদোয়ান

হাসনাত আবদুল্লাহর পর এবার খেজুরের হিসাব দিলেন এমপি আখতার

জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা

ভোলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সবাদ সম্মেলন

ভোলা পৌরসভা ১নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয় পার্টির পৌর শাখার কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

ভোলা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল