রবিবার , ২৩ নভেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক

প্রতিবেদক
DipKotha
নভেম্বর ২৩, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:

ভোলার ভেদুরিয়া এলাকার চরকালি সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার ভোররাতে কোস্ট গার্ড বেইস ভোলা এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড জানায়, গোপন খবরের ভিত্তিতে রাত ৩টার দিকে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুজনকে তল্লাশি করে ৪১ পিস ইয়াবা ও ২৩৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ হাজার ৫০০ টাকা।

আটক ব্যক্তিরা হলেন মোঃ লিটন (৪৭) ও মোঃ শামীম (২৭)। দুজনের বাড়ি ভোলা সদর উপজেলার চরকালি ২নং ওয়ার্ডের ব্যাংকের হাট এলাকায়।

বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা, কোস্ট গার্ড বেইস ভোলা।, লেফটেন্যান্ট আবুল কাশেম, বিএন, বলেন আটক দুজনকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ফের লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

ভোলায় আনন্দঘন অনুষ্ঠানে আমার দেশে’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পুলিশ সুপারের ব্যতিক্রমী উপহার।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

জিয়া সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

ভোলায় পানিতে ডুবে দুই শিশুসহ পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

দক্ষ তদন্তে ভোলা জেলা পুলিশের সাফল্য: সাত মাস পর চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

সংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোন দলের নয় : গোলাম নবী আলমগীর

ভোলায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বজুড়ে জেন-জি বিক্ষোভ: সাফল্য নাকি চরম ব্যর্থতা