মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলায় ঐতিহ্যবাহী ‘ধান কাটা ও নবান্ন উৎসব’ অনুষ্ঠিত

প্রতিবেদক
DipKotha
ডিসেম্বর ৯, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:

ভোলায় কৃষকদের মাঝে উৎসাহ সৃষ্টি এবং গ্রামীণ লোকজ সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে ঐতিহ্যবাহী ধান কাটা ও নবান্ন উৎসব-১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা সদর-এর উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার আলিনগরের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কায়সার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা সদর-এর উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক।

অনুষ্ঠানে গ্রামীণ ঐতিহ্যবাহী কায়দায় ধান কাটা প্রদর্শন এবং হেমন্তকালীন পিঠা আয়োজনের মাধ্যমে নবান্ন উৎসব উদ্যাপন করা হয়। এতে বিভিন্ন এলাকার কৃষক, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, আধুনিক কৃষির পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণ এবং কৃষকদের মাঝে উৎসাহ বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও কৃষি ও গ্রামীণ সংস্কৃতি জাগ্রত রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী, এক রাতেই নিঃস্ব কৃষক

স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ

ভোলা-বরিশাল সেতুর দাবীতে ভোলায় শিবিরের বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি আসলে নির্বাচন বানচালের অপচেষ্টা সাবেক এমপি নাজিম উদ্দিন আলম

জিয়া সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

বিশ্বজুড়ে জেন-জি বিক্ষোভ: সাফল্য নাকি চরম ব্যর্থতা

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

জুলাই সনদ : সমাধান সংসদে, নাকি আন্দোলনে

ভোলা পৌরসভা ১নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয় পার্টির পৌর শাখার কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

ঢাকা সেনানিবাসের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১২৬