বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট ও নিষিদ্ধ জাল জব্দ, আটক ২০ জেলে

প্রতিবেদক
DipKotha
জানুয়ারি ১, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট ও নিষিদ্ধ জাল জব্দ, আটক ২০ জেলে

ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। এ সময় ওই বোট দুটিতে থাকা ২০ জন জেলেকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা ভোলার দুলারহাট থানাধীন আহমেদপুর ইউনিয়নের মায়া ব্রিজসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

জব্দকৃত বোট দুটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সাতটি নিষিদ্ধ বেহুন্দি জাল উদ্ধার করা হয়। এ সময় বোট দুটিতে থাকা মোট ২০ জন জেলেকে আটক করা হয়। আটককৃত বোট দুটি হলো— এফবি তাহমিদা এবং এফবি সাইফুল ইসলাম।

এফবি তাহমিদা থেকে আটক জেলেরা হলেন নুর নবী (৪০), মো. মফিজ (৪৭), মো. মোস্তফা (৩৫), মো. নুর নবী (৫৫), মো. আবুল কালাম (৬০), মো. আমজাদ হোসেন (২৫), মো. আব্দুর রহমান (৪৫), মো. হারুন (৪২), মো. হেলাল (২৫) ও মো. জাকির (৩০)।

অন্যদিকে এফবি সাইফুল ইসলাম থেকে আটক জেলেরা হলেন মো. রায়হান (২৫), মো. মনির (৩৫), মো. নুর নবী (৩৫), মো. তারেক (১৯), মো. নিরব (৩৬), মো. মিজানুর রহমান (৪০), নুর আলম (৫০), নাজিমউদ্দীন (৩২), মো. ইউনুস (৩৫) ও মো. রাসেল (২৭)।

কোস্ট গার্ড জানায়, উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোটের ট্রলিং গিয়ার অপসারণ করা হয়েছে। জব্দকৃত বোট, নিষিদ্ধ জাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ মাছ শিকার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

নিষেধাজ্ঞা অবমাননা করে মা ইলিশ শিকার দায়ে ৪ জেলে আটক করেছে নৌ-পুলিশ

বিশ্ব মা দিবস আজ

জকসু নির্বাচন: লাইনে ভোটার থাকায় নির্ধারিত সময়ের পরেও ভোট গ্রহণ চলে

তজুমদ্দিনে ঈদুল আযহা উপলক্ষ্যে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

বিএনপি থেকে পদত্যাগ করলেন মেজর (অব.) হাফিজ

সংরক্ষিত নারী আসনে ভোলা থেকে আলোচনায় নুরজাহান বেগম বিউটি

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে কাল

ভোলায় কোস্ট গার্ডের উদ্যোগে “তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে জনসচেতনতামূলক কার্যক্রম

ভোলায় ঐতিহ্যবাহী ‘ধান কাটা ও নবান্ন উৎসব’ অনুষ্ঠিত

ঈদের দিন মেট্রোরেল চলবে কি না, জানা গেল