শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি কোস্ট ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলি

প্রতিবেদক
DipKotha
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ


মাতৃভাষার চেতনায়—অংশগ্রহণমূলক উন্নয়ন, বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ি
আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, কোস্ট ফাউন্ডেশন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। দিবসটি পালন উপলক্ষে ভোলা সেন্টারের উদ্যোগে ভোলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভোলা সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন আঞ্চলিক প্রোগ্রাম সমন্বয়কারী আইয়ুব আলী, ইনচার্জ ভোলা সেন্টার খোকন চন্দ্র শীল, প্রোগ্রাম অফিসার রাজিব ঘোষ, এলাকা ব্যবস্থাপক মোঃ ইলিয়াস, ভোলা সদর শাখা ব্যবস্থাপক মোঃ হোসেনসহ অন্যান্য সহকর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষার অধিকার, আত্মমর্যাদা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার এক অনন্য প্রতীক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার সংগ্রাম বিশ্ব ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হয়ে আছে।
উল্লেখ্য, UNESCO ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। এই স্বীকৃতি কেবল বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্বের সকল ভাষাভাষী মানুষের ভাষাগত অধিকার ও সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি বহন করে।
বক্তারা আরও বলেন, সকল ভাষাকে সমান গুরুত্ব দিতে হবে এবং ভাষার ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না। সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। ধর্ম, বর্ণ, ভাষা বা গাত্রবর্ণের ভেদাভেদ নয়—মানবিকতার ভিত্তিতে গড়ে তুলতে হবে বৈষম্যহীন সমাজ।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ভোলা-২ আসনে নতুন মুখের সম্ভাবনা দৌঁড়ে এগিয়ে মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

শুধু নিষেধাজ্ঞা নয়, নিরাপদ বিকল্প জীবিকা চাই: ক্ষুদ্র জেলেদের ন্যায্য সহায়তার দাবিতে সেমিনার

নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় আদালতকে যে ব্যাখ্যা দিলেন ওসি মর্তুজা

তজুমদ্দিনে ঈদুল আযহা উপলক্ষ্যে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

লক্ষ্মীপুরের রামগতিতে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

জুলাই সনদ : সমাধান সংসদে, নাকি আন্দোলনে

ভোলার তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

শাস্তির মুখে সালমান আগা

নদীপাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইয়ুথ হেল্প ফর পোভার্টি’র আর্থিক সহায়তা প্রদান।।