রবিবার , ৮ মার্চ ২০২৬ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

সংবাদে প্রকাশিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্যের তীব্র প্রতিবাদ

প্রতিবেদক
DipKotha
মার্চ ৮, ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

সংবাদে প্রকাশিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্যের তীব্র প্রতিবাদ

ডেক্স প্রতিবেদন
সম্প্রতি কিছু গণমাধ্যমে “খাদ্য বিভাগের কর্মকর্তা এক মাস কর্মস্থলে অনুপস্থিত” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার প্রতি আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। উক্ত প্রতিবেদনে আমার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং প্রকৃত তথ্য যাচাই না করেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ করা হয়েছে।

আমি নিয়মিতভাবে আমার দাপ্তরিক দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে আসছি। ভোলা সদর এলএসডিতে খাদ্যশস্য সংরক্ষণ, বিতরণসহ সংশ্লিষ্ট সকল কার্যক্রম যথাযথ নিয়ম মেনে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। সাময়িকভাবে একদিনের নৈমিত্তিক ছুটিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কর্মস্থল ত্যাগ করার বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করে “এক মাস কর্মস্থলে অনুপস্থিত” বলে সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন।
দপ্তরের প্রতিদিনের বিলি-বণ্টন, গুদাম ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যক্রমের সকল স্বাক্ষরিত রেকর্ডপত্র ও দাপ্তরিক নথি পর্যালোচনা করলে সহজেই প্রমাণিত হবে যে প্রকাশিত সংবাদটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এ ধরনের যাচাইবিহীন ও দায়িত্বহীন সংবাদ প্রকাশের ফলে আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে। তাই সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি, প্রকৃত তথ্য যাচাই করে ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দিয়ে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য।

— মনিরুজ্জামান
খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা
ভোলা সদর এলএসডি, ভোলা।

সর্বশেষ - বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নদীপাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইয়ুথ হেল্প ফর পোভার্টি’র আর্থিক সহায়তা প্রদান।।

ভোলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদরাসায় ধর্মীয় বই উপহার

ভোলায় ঐতিহ্যবাহী ‘ধান কাটা ও নবান্ন উৎসব’ অনুষ্ঠিত

ভোলায় নৌবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

মুভি দেখে বাবাকে হত্যার পরিকল্পনা , দারাজ থেকে ছুরি কিনে ছেলে রেদোয়ান

ভোলায় কোস্ট গার্ডের উদ্যোগে “তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে জনসচেতনতামূলক কার্যক্রম

পটুয়াখালীর কলাপাড়ায় আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ৫ জেলে আটক করেছে কোস্ট গার্ড

সেই রান আউট নিয়ে সালমান যা বলছেন

জাগরণ ফাউন্ডেশনের বার্ষিকী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ : রাতভর অভিযানে ভোলা ও হাতিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক