রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

৩ হাজার লিটার ডিজেল মজুত করায় আটক ১, জরিমানা

প্রতিবেদক
DipKotha
মার্চ ২৯, ২০২৬ ১২:১৮ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুত করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। এ সময় তার কাছ থেকে প্রায় ৩ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন ফাতেমা হোটেল এলাকায় শনিবার রাত ১০টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে ১৮টি ড্রামে সংরক্ষিত ডিজেল উদ্ধার করা হয়।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অবৈধ মজুদদার আবুল হোসেনকে আটক করে এবং তাকে জরিমানা করে।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও মজুত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, অবৈধ জ্বালানি তেল ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির পৃথক ৩ মামলায় আরও ১২ জনের সাক্ষ্যগ্রহণ

ভোলায় জমি দখলের অপচেষ্টা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

ভোলায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার ইস্যুতে যা বললেন রাশেদ খান

মানবিক জেলা প্রশাসক আজাদ জাহান: ভোলার অসহায়ের আস্থা

হাদির ওপর হামলায় কে কী বললেন

নারী দিবসে দশমিনায় মানববন্ধন: উপকূলীয় নারীদের মর্যাদাপূর্ণ জীবনের দাবি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

এমপিওভুক্ত ৩ লাখ ৯০ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর

ফ্যাসিবাদ-গণতন্ত্র একসঙ্গে চলবে না: সংসদে হট্টগোল, প্ল্যাকার্ড হাতে স্লোগান