মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা

প্রতিবেদক
DipKotha
এপ্রিল ৭, ২০২৬ ৫:৪৬ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বিরোধীদলীয় নেতা এই প্রতিক্রিয়া জানান।

পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে। ফ্যাসিবাদীরা সকল যুগেই নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য প্রতিবাদী জনগণের কণ্ঠ নির্লজ্জ ও নিষ্ঠুরভাবে স্তব্ধ করতে চায়। পরিণতিতে তাদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়। জানি না, অন্তরে যারা ফ্যাসিবাদ লালন করে, তারা অতীত থেকে শিক্ষা নেবে কি না। লজ্জা, লজ্জা!

এর আগে সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।

বিবৃতিতে তিনি বলেন, ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তারের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

মোয়াযযম হোসাইন হেলাল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার গ্রেপ্তারের কারণ জানতে চাইলে তারা ‘ঊর্ধ্বতন নির্দেশে’ গ্রেপ্তারের কথা উল্লেখ করেছেন। ‘ঊর্ধ্বতন নির্দেশে’ একজন সম্মানিত নারীকে গ্রেপ্তারের ঘটনা আমাদের আওয়ামী ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়; যা খুবই দুঃখজনক, অমানবিক ও অনভিপ্রেত। বিনা কারণে গভীর রাতে এভাবে একজন সম্মানিত নারীকে গ্রেপ্তার করায় এলাকায় আতঙ্ক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বিবি সাওদার তিন বছরের একটি বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে, যে মায়ের স্নেহ ও পরিচর্যা ছাড়া স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। এমন পরিস্থিতিতে তাকে গ্রেপ্তার করা মানবতা ও ন্যূনতম নৈতিকতার পরিপন্থি।

অ্যাডভোকেট হেলাল বলেন, এ ধরনের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। ২০২৬ সালের নির্বাচন-পরবর্তী সরকারের কাছে দেশবাসী এমন আচরণ প্রত্যাশা করে না। বিগত চব্বিশের জুলাইয়ের আন্দোলনের পর জনগণ যে গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করেছিল, এ ঘটনা তার সম্পূর্ণ বিপরীত।

তিনি অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং দেশে একটি সুস্থ, মানবিক ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির পৃথক ৩ মামলায় আরও ১২ জনের সাক্ষ্যগ্রহণ

ভোলার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ভোলায় ইএসডিওর অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত দক্ষ জনশক্তি গঠনে প্রশংসায় ভাসলেন প্রশিক্ষণার্থীরা

স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ

ভোলায় করিম–বানু ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল ও খাবার বিতরণ

ভোলার ভেদুরিয়া ইউনিয়ন যুবদলের কর্মীসভা নেতাকর্মীরা আন্দোলনে যারা ছিল না, যুবদলে তাদের স্থান হবে না

সংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবি আদায়ে শাহবাগে ভোলাবাসীর মহাসমাবেশ 

অতিরিক্ত ব্যাটারি খরচ করা অ্যাপের বিষয়ে তথ্য জানাবে গুগল l

সংসদে নতুন স্পিকার কে এই হাফিজ উদ্দিন