বৃহস্পতিবার , ২১ মে ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ আটক ২

প্রতিবেদক
DipKotha
মে ২১, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ভোলার সদর উপজেলায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে সদর থানাধীন চর সামাইয়া শিয়ালী বাড়ি-সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কেজি গাঁজা ও ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬২ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

অভিযানে ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কেজি গাঁজা ও ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬২ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ সময় মাদক কারবারির অভিযোগে মো. নূর আলম (৫১) ও মো. আনোয়ার হোসেন (৫২) নামে দুইজনকে আটক করা হয়। তারা ভোলা সদর উপজেলার বড় চর সামাইয়া এলাকার বাসিন্দা।

পরে জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

অসহায় মানুষের মুখে হাসি ফোটাল ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট।

কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম

ভোলায় বাড়ছে হামের প্রকোপ, ভর্তি রয়েছেন অর্ধশতাধিক শিশু

ভোলায় বাড়ছে হামের প্রকোপ, ভর্তি রয়েছেন অর্ধশতাধিক শিশু

জিয়া সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

হাদির ওপর হামলায় কে কী বললেন

ভোলায় ‘মামলাবাজ’ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ভোলায় ‘মামলাবাজ’ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ভোলায় মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের জনসচেতনতা কার্যক্রম

ভোলায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

ভোলায় জমি দখলের অপচেষ্টা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

মুভি দেখে বাবাকে হত্যার পরিকল্পনা , দারাজ থেকে ছুরি কিনে ছেলে রেদোয়ান