মঙ্গলবার , ২৬ মে ২০২৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলায় ইয়াবাসহ আটক ১

প্রতিবেদক
DipKotha
মে ২৬, ২০২৬ ৭:৪৩ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

চরফ্যাশন সংবাদদাতা

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী বাবুল (৩৬) কে আটক করা হয়েছে। সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করা হয়। এরপর বিক্ষুব্ধ স্থানীয়রা তার গলায় জুতার মালা পড়িয়ে বাজার প্রদক্ষিণ করানো হয়।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আইচা থানার চর আইচা গ্রামের মৃত মুছা মাঝির ছেলে বাবুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মাদক বিক্রির একটি ভিডিও ভাইরাল হলে তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে সোমবার তাকে পুনরায় মাদক বিক্রির সময় আটক করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ মে) দুপুরে স্থানীয় জনতা বাবুলকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এরপর বিক্ষুব্ধ স্থানীয়রা তার গলায় জুতার মালা পড়িয়ে বাজার প্রদক্ষিণ করায়। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো. আহসান কবির জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ

ভোলায় জলবায়ু বাস্তচ্যুতি ও টেকসই পুনর্বাসনের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্টিত

ভোলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সবাদ সম্মেলন

ভোলা ও বরগুনায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ একজন আটক

ভোলায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক গ্রেফতার

ভোলা জেলার কনটেন্ট ক্রিয়েটরদের উদ্যোগে ভোলা–বরিশাল সেতু চাই ডকুমেন্টারি নির্মাণ

ভোলা ও বরগুনায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

ভোলায় জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার

সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি

মন্ত্রী-এমপিদের এলাকায় জমে উঠেছে ঈদ রাজনীতি