বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপে নতুন রাজা কেইন

প্রতিবেদক
DipKotha
জুন ১৮, ২০২৬ ৬:০৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ইংল্যান্ডের জয়ে আবারও সামনে থেকে নেতৃত্ব দিলেন হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করে দলকে ৪-২ ব্যবধানে জিতিয়েছেন ইংলিশ অধিনায়ক। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতেই। তবে এই জয়ের রাতে শুধু দুটি গোলই নয়, একাধিক রেকর্ড ও কীর্তিও নিজের করে নিয়েছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।

ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন কেইন। প্রথম শটটি ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ ঠেকিয়ে দিলেও গোললাইন ছেড়ে আগেভাগে বেরিয়ে আসায় পুনরায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি কেইন।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে (টাইব্রেকার বাদে) তার পেনাল্টি গোলের সংখ্যা দাঁড়ায় পাঁচে। ফলে চার গোল নিয়ে থাকা লিওনেল মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এককভাবে তার দখলে।

এতেই থেমে থাকেননি ২০১৮ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এই ফরোয়ার্ড। ক্রোয়েশিয়া সমতায় ফেরার পর হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। তাতে জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা পৌঁছে যায় ৮১-তে। একই সঙ্গে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ১০ গোল করে দেশটির কিংবদন্তি গ্যারি লিনেকারের সর্বোচ্চ গোলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন কেইন।

প্রথম গোলের সুবাদে আরেকটি মাইলফলকও স্পর্শ করেন তিনি। ডেভিড বেকহ্যামের পর মাত্র দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন ৩১ বছর বয়সী এই তারকা।

কেইনের দুর্দান্ত ফর্মের প্রমাণ মেলে আরেকটি পরিসংখ্যানে। বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৭৮ ম্যাচে সরাসরি ২০০ গোলে অবদান রেখেছেন তিনি। এর মধ্যে ১৬৮টি গোলের পাশাপাশি রয়েছে ৩২টি অ্যাসিস্ট।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

মেসার্স খান ফ্লাওয়ার মিলস-এ জরুরি ভিত্তিতে মার্কেটিং ম্যানেজার (পুরুষ) পদে জনবল নিয়োগ দেওয়া হবে

আলিনগরে জমি বিরোধে আত্মীয়দের হামলায় আহত যুবক

নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

ভোলায় বাড়ছে হামের প্রকোপ, ভর্তি রয়েছেন অর্ধশতাধিক শিশু

ভোলায় বাড়ছে হামের প্রকোপ, ভর্তি রয়েছেন অর্ধশতাধিক শিশু

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

ভোলা পৌরসভা ১নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয় পার্টির পৌর শাখার কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

এমপিওভুক্ত ৩ লাখ ৯০ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর

‘সবাইকে মনে করিয়ে দিলাম আমি কী করতে পারি’

দৌলতখানে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের আয়োজনে প্রকৃতির জন্য শিশুরা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।।

ভোলার ভেদুরিয়া ইউনিয়ন যুবদলের কর্মীসভা নেতাকর্মীরা আন্দোলনে যারা ছিল না, যুবদলে তাদের স্থান হবে না