সোমবার , ২২ জুন ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

প্রতিবেদক
DipKotha
জুন ২২, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৎ, দক্ষ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এর আগে বেলা ১১টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হন কয়েকশ গ্রাহক। পরে তারা মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে দেখা যায়।

সাত দফা দাবিতে আয়োজিত কর্মসূচিতে গ্রাহক ফোরামের সভাপতি নুর-উন-নবি মানিক বলেন, ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করতে হলে দ্রুত একটি গ্রহণযোগ্য ও দক্ষ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। তিনি বলেন, নতুন পর্ষদে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে, যাঁদের সততা, পেশাগত দক্ষতা এবং ইসলামি অর্থনীতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, অতীতে অনিয়ম, দুর্নীতি কিংবা নিয়মবহির্ভূত নিয়োগের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই ব্যাংকে পুনর্বহাল করা যাবে না। আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ ব্যাংককে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এদিকে গ্রাহকদের দাবির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ইসলামী ব্যাংকের জন্য শিগগিরই অভিজ্ঞ, পেশাদার ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হবে। ব্যাংকটির সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এসআর

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

ভোলায় ১ লাখ ৯২ হাজার মেট্রিকটন ইলিশ আহরণের লক্ষ্যে নদীতে জেলেরা

অতিরিক্ত ব্যাটারি খরচ করা অ্যাপের বিষয়ে তথ্য জানাবে গুগল l

জকসু নির্বাচন: লাইনে ভোটার থাকায় নির্ধারিত সময়ের পরেও ভোট গ্রহণ চলে

ছেলের বিশ্বকাপ দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভোজিনহার মা

ভোলায় ৪ বছর ধরে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি বন্ধ, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা বিপাকে

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩ কেজি হরিণের মাংস ও ২টি চামড়া জব্দ

সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি

বিশ্বকাপে ৩০ দেশের চেয়ে একাই বেশি গোল মেসির!

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন