বুধবার , ২৪ জুন ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলায় আদালতের এজলাসে বাদীর বিষপান l

প্রতিবেদক
DipKotha
জুন ২৪, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ভোলায় আদালতের এজলাসে বিষপান করেছেন তারাভানু (৩৫) নামে যৌতুক মামলার এক বাদী। পুলিশ তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বুধবার (২৪ জুন) দুপুরে ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে এ ঘটনা ঘটে।

বিষপানে আহত নারী ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বাহার উদ্দিন বলে জানা গেছে।আদালত সূত্র ও আইনজীবীরা জানিয়েছেন, আজকে তার মামলার চার্জ গঠনের জন্য তারিখ নির্ধারিত ছিল। এ সময় বিচারক মামলার এক নম্বর আসামি বাদীর স্বামী বাহার উদ্দিনকে রেখে অন্য দুইজন আসামিকে অব্যাহতি দেন। কিন্তু বিষয়টি বাদী ভুল বুঝেছেন- তিনি মনে করেছেন তার স্বামীকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় এজলাসের মধ্যে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে তরল কিছু একটা বের করে পান করেন।

ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক শেখ মো. নাসির উদ্দীন বলেন, তারাভানু একটি সিআর মামলার বাদী ওই নারী। তিনি তার স্বামী বাহার উদ্দিনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনে অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তারিখ ছিল। আদালত চলাকালীন বাদী এজলাসের মধ্যেই তরল কিছু পান করেছেন, তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়েছে।

ভোলার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরাফাতুর রহমান ঢাকা পোস্টকে বলেন, হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। অবস্থা স্থিতিশীল, পর্যবেক্ষণে রয়েছেন। তবে কী পান করেছেন এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির পৃথক ৩ মামলায় আরও ১২ জনের সাক্ষ্যগ্রহণ

ফের লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‎

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবি আদায়ে শাহবাগে ভোলাবাসীর মহাসমাবেশ 

ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

বোরহানউদ্দিনে সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’; উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন এমপি হাফিজ ইব্রাহিম

লারিজানি হত্যাকাণ্ড ইরানের শাসন ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে

মুভি দেখে বাবাকে হত্যার পরিকল্পনা , দারাজ থেকে ছুরি কিনে ছেলে রেদোয়ান

যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, ৯৯৯-এ ফোনে উদ্ধার

ভোলায় দাফনের ১৮ দিনের মাথায় তরুণীর কবর খুঁড়ে স্বজনরা দেখলো জীবিত না মৃত