বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু

প্রতিবেদক
DipKotha
জুন ২৫, ২০২৬ ৮:৪৩ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

 

ভোলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় ভোলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা স্বাস্থ্য বিভাগ এই সভার আয়োজন করে।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন (রবিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলাজুড়ে মোট ১ হাজার ৬৮৯টি কেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এবার কর্মসূচির আওতায় ভোলা জেলায় মোট ২ লাখ ৯৩ হাজার ১৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

​স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

​সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার একটি শিশুও যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে ৬১৯ জন স্বাস্থ্যকর্মী এবং ১০৮ জন সুপারভাইজার মাঠপর্যায়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

​সংবাদ সম্মেলনে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রাতকানা রোগ প্রতিরোধ করে এবং শিশুমৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনে। তবে কোনো শিশুকে খালি পেটে এই ক্যাপসুল খাওয়ানো যাবে না। কেন্দ্রে আনার আগে শিশুকে মায়ের দুধ বা অন্য কোনো সাধারণ খাবার খাইয়ে নিয়ে আসতে হবে।

​সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য সংবাদ সম্মেলন থেকে সকল অভিভাবকের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপে নতুন রাজা কেইন

ভোলায় পানিতে ডুবে দুই শিশুসহ পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

দৌলতখানে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের আয়োজনে প্রকৃতির জন্য শিশুরা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।।

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই: শিক্ষামন্ত্রী

ভোলার চরসামাইয়া ইউনিয়নে মাটির রাস্তা নির্মাণে স্বস্তি, এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন  মাওলানা তরিকুল ইসলাম

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে

মৃত্যুর পর বিদ্বেষ নয়, সত্য ও মানবিকতার পক্ষে থাকি সাংবাদিক জিএম সানাউল্লাহ

আসন্ন নির্বাচন আয়োজনের দায়িত্ব কমিশনের হাতে, সরকার তাদের সহযোগিতা করবে

আসন্ন নির্বাচন আয়োজনের দায়িত্ব কমিশনের হাতে, সরকার তাদের সহযোগিতা করবে

নিষেধাজ্ঞা অবমাননা করে মা ইলিশ শিকার দায়ে ৪ জেলে আটক করেছে নৌ-পুলিশ

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউটের টিকিট কাটল মেক্সিকো