মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
DipKotha
অক্টোবর ৭, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

ভোলার মনপুরা উপজেলায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে যুবদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইসমাইল মুন্সি (৩৫) দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক। বর্তমানে ইউনিয়নটিতে যুবদলের কোনো কমিটি নেই।

এর আগে গত বৃহস্পতিবার রাতে হানিফ রাঢ়ী নামের এক জেলে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে ইসমাইল মুন্সিসহ চারজনের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা করেন। মামলার অন্য তিন আসামি—নোমান মুন্সি, কিরণ ঢালী ও হেলাল মাঝি এখনো পলাতক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার উপজেলার চরপাতালিয়ার ভেড়ার খালসংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরছিলেন হানিফ রাঢ়ীসহ কয়েকজন জেলে। হঠাৎ স্পিডবোটে ইসমাইল মুন্সিসহ চার আসামি এসে জেলেদের নৌকায় উঠে মারধর শুরু করেন। তাঁরা জেলেদের বিরুদ্ধে অবৈধভাবে হরিণের মাংস বহন ও বিষপ্রয়োগে মাছ ধরার অভিযোগ তুলে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে আসামিরা জেলেদের জিম্মি করে আড়তদারের কাছ থেকে ৬০ হাজার টাকা আদায় করেন এবং নৌকায় থাকা প্রায় ৫০ হাজার টাকার ইলিশ মাছ ছিনিয়ে নিয়ে যান।

এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে জেলে হানিফ রাঢ়ী থানায় মামলা করলে পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে ইসমাইল মুন্সিকে গ্রেপ্তার করে। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।

স্থানীয় কয়েকজন জেলে বলেন, গত আগস্ট থেকে ইসমাইল মুন্সি ও নোমান মুন্সির নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ চক্র এলাকায় চাঁদাবাজি করে আসছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির প্রথম আলোকে বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ভোলার ঈদগাহ সংলগ্ন, পুরাতন যুগিরঘোল মোড়ে মারকাযুত তালিম একাডেমি ইসলামি ও মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধনী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শেখ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির পৃথক ৩ মামলায় আরও ১২ জনের সাক্ষ্যগ্রহণ

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”: বোরহানউদ্দিনে ৩০টি স্টল নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী

ভোলায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৮৯০ লিটার ডিজেল জব্দ

মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

সংসদে নতুন স্পিকার কে এই হাফিজ উদ্দিন

ভোলার ভেদুরিয়া ইউনিয়ন যুবদলের কর্মীসভা নেতাকর্মীরা আন্দোলনে যারা ছিল না, যুবদলে তাদের স্থান হবে না

অতিরিক্ত ব্যাটারি খরচ করা অ্যাপের বিষয়ে তথ্য জানাবে গুগল l

৩০০ আসনে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করল ইসি

ভোলায় শারদীয় দুর্গাপূজা ঘিরে উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ডের কড়া নিরাপত্তা