ভোলার জনপ্রিয় মাল্টিমিডিয়া ‘ভোলা প্রকাশ’-এর সম্পাদক বিজয় বাইন এর গর্ভধারিণী মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ভোলার জনপ্রিয় মাল্টিমিডিয়া ‘ভোলা প্রকাশ’-এর সম্পাদক বিজয় বাইন এর গর্ভধারিণী মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ভোলা প্রতিনিধি।।
ভোলার জনপ্রিয় অনলাইন মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ‘ভোলা প্রকাশ’-এর সম্পাদক বিজয় বাইন এর গর্ভধারিণী মায়ের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী।

এই দিনে গভীর শ্রদ্ধা ও অশেষ ভালোবাসায় মাকে স্মরণ করছেন তিনি। আবেগঘন স্মৃতিচারণে বিজয় বাইন বলেন
এই সংসারে তোমার থাকাটা খুবই জরুরি ছিল মা তুমি থাকলে জীবনটা আরও সুন্দর হতো।
দায়িত্বের অজুহাতে হয়তো অনেক কিছু বলতে পারিনি,
কিন্তু তোমার আদর, স্নেহ ও মমতা আজও আমার হৃদয়ে বেঁচে আছে।
মায়ের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন,মা, তুমি যেখানেই থাকো ভালো থেকো।
আমাদের সবার জন্য দোয়া করো
তোমার আশীর্বাদই আমাদের শক্তি।
প্রয়াত মায়ের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *