বুধবার , ২৯ অক্টোবর ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলায় ‘মামলাবাজ’ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক
DipKotha
অক্টোবর ২৯, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ
ভোলায় ‘মামলাবাজ’ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ভোলা প্রতিনিধি:

মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে ছাত্র ও যুব সমাজকে রক্ষার দাবিতে ভোলার চরসামাইয়া ইউনিয়নে শত শত এলাকাবাসী মানববন্ধন করেছেন। চিহ্নিত মাদক ব্যবসায়ী, মামলাবাজ ও দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মাকসুদুর রহমান ওরফে মাকসু এবং তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও মাদকের আস্তানা ভেঙে দেওয়ার দাবি জানান তারা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে চরসামাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছিদ্দিক বাজারে ‘সচেতন নাগরিক সমাজের’ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত শত শত নারী-পুরুষ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর শুদ্ধি অভিযান, মাদক প্রবেশের রুট বন্ধ এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চরসামাইয়া ইউনিয়নে মাকসুদুর রহমান ওরফে মাকসু ও তার স্ত্রী নাহার এর নেতৃত্বে একটি অসাধু চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছে। এতে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাচ্ছে এবং এলাকায় নৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে। অভিযোগ করা হয়, এই চক্রটি দেহ ব্যবসার সাথেও জড়িত, এবং কেউ প্রতিবাদ করলে তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়।

মানববন্ধনে মাকসুর সম্বন্ধীর মেয়ে আঁকলিমা অভিযোগ করে বলেন, “ডাবের পানিতে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে আমাকে অজ্ঞান করে মাকসু খারাপ কিছু করার চেষ্টা করে। এলাকাবাসী ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধার করে। পরবর্তীতে আমাকে নানা নির্যাতনের শিকার হতে হয়। আমি মাকসুর কঠোর বিচার দাবি করছি।”

এলাকাবাসীর তথ্য অনুযায়ী, চিহ্নিত মাদক ব্যবসায়ী মাকসু এর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মাকসু ২০২২ সালের জি-আর নং: ৪২২/২০২২ ও চলমান মামলা নং: ৩৬(১) (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে) মামলায় প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।

গোপন সূত্রে জানা গেছে, মাকসু দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুর বিহারী ক্যাম্প থেকে মাদক সংগ্রহ করে ভোলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। এ কাজে তাকে সহায়তা করতেন চরসামাইয়া ইউনিয়নের সাবেক ৪নং আওয়ামী লীগ নেতা আমির পন্ডিত, ইউসুফ পন্ডিত ও মফিজ পন্ডিতসহ একটি প্রভাবশালী চক্র। তারা নিজেদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাকসুকে দিয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করাতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “অবিলম্বে এই মাদক কারবারি ও দেহ ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে সমাজের ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে যাবে।”
তারা আরও জানান, ইউনিয়নকে নিরাপদ রাখতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর আইন প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

নিষেধাজ্ঞা অবমাননা করে মা ইলিশ শিকার দায়ে ৪ জেলে আটক করেছে নৌ-পুলিশ

জাগরণ ফাউন্ডেশনের বার্ষিকী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন

দক্ষ তদন্তে ভোলা জেলা পুলিশের সাফল্য: সাত মাস পর চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

নৌবাহিনীতে ৯টি শাখায় ৪৫০ পদে নিয়োগ

ভোলায় জ্বালানি তেলের সংকট: উৎপাদন চললেও রপ্তানি বন্ধের মুখে খান ফ্লাওয়ার মিলস ও জে কে ট্রেডার্স

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান গোলদার গ্রেপ্তার ।

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, ৯৯৯-এ ফোনে উদ্ধার

মানবিক জেলা প্রশাসক আজাদ জাহান: ভোলার অসহায়ের আস্থা

ভোলায় নৌবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক