বুধবার , ২২ এপ্রিল ২০২৬ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

পাম্পে ডিজেল নিতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

প্রতিবেদক
DipKotha
এপ্রিল ২২, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

রাজশাহীর মোহনপুর উপজেলার পাম্পে ডিজেল নিতে গিয়ে তীব্র রোদে হিটস্ট্রোকে আব্দুল আলম (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার সময় কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আব্দুল আলম। তিনি মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের মনসুর আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার বাকশৈইল গ্রামের কৃষক আব্দুল আলাম বুধবার ভোর রাত থেকে ডিজেল নিতে কেশরহাট ফিলিং স্টেশনে লাইনে দাঁড়ায়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তীব্র গরমে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন।

এ সময় পাম্পের কর্মচারী ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেশরহাট ফিলিং স্টেশনের মালিক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, লাইনে দাঁড়িয়ে গরমে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি মারা গেছেন।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, আব্দুল আলম নামে এক ব্যক্তি পাম্পে তিল নিতে এসে মৃত্যু হয়েছে বলে শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

পশ্চিমবঙ্গ নির্বাচন: ২ আসনে জয়ী প্রার্থীর নাম ঘোষণা

ভোলায় করিম–বানু ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল ও খাবার বিতরণ

চরফ্যাশনে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান।।

ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬টি অবৈধ ট্রলিং বোট জব্দ

ফ্যাসিবাদ-গণতন্ত্র একসঙ্গে চলবে না: সংসদে হট্টগোল, প্ল্যাকার্ড হাতে স্লোগান

যুবশক্তির- নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি অনুষ্ঠিত

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে কাল

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১৪০ টন চোরাই কয়লা ও ৪ কার্গো বোটসহ দুই চোরাকারবারী আটক

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

ভোলার বোরহানউদ্দিনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের