ভোলা ১ আসনে ধানের শীষ প্রতীকে গোলাম নবী আলমগীর মনোনীত করায় জামাল উদ্দিন খানের শুভেচ্ছা

ভোলা পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে মোঃ জামাল উদ্দিন খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভোলা ১ আসনে ধানের শীষ প্রতীকে ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরকে মনোনীত করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

১০ নভেম্বর সন্ধ্যায় ভোলা জেলা বিএনপি কার্যালয়ে মোঃ জামাল উদ্দিন খান জেলা বিএনপি’র আহবায়ক গোলাম নবী আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও মোহাম্মদ জামাল উদ্দিন খান তার মেসার্স খান ফ্লাওয়ার মিলস এর পক্ষ থেকেও গোলাম নবী আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় জামাল উদ্দিন খান বলেন ভোলার মানুষের প্রত্যাশার প্রতিফলন হয়েছে এই মনোনয়নে। আমরা প্রত্যাশা করি ধানের শীষ আবার মানুষের ভোটে বিজয়ী হবে।

তিনি ভোলা বাসীর প্রতি ধানের শীষ মার্কায় গোলাম নবী আলমগীরকে বিজয়ী করতে ভোট দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *