মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলা ও বরগুনায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

প্রতিবেদক
DipKotha
নভেম্বর ১১, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেমের দেয়া তথ্য মতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ নভেম্বর) রাতে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন এবং বরগুনা জেলার পাথরঘাটা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

ভোলার ভেলুমিয়া বাজার সংলগ্ন কুঞ্জপট্টি এলাকায় পরিচালিত অভিযানে ২৪ হাজার টাকা মূল্যের ৪৮ পিস ইয়াবাসহ মোঃ জাহিদুল ইসলাম (২০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক জাহিদুল ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ এলাকার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে।

অপরদিকে, বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন রায়হানপুর মিয়া বাড়ি সংলগ্ন এলাকায় পরিচালিত আরেক অভিযানে মোঃ নিলয় তালুকদার (২১) ও মোঃ সাকিব সিকদার (২৪) নামে দুই মাদক কারবারিকে দেড় কেজি গাঁজা, নগদ ২ হাজার ৬১০ টাকা এবং প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্যসহ আটক করা হয়। আটক নিলয় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ৩নং ওয়ার্ডের হোতখালি এলাকার বাসিন্দা বিরু তালুকদার ও খাদিজা বেগমের ছেলে এবং আটক সাকিব বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রায়হানপুর এলাকার বাসিন্দা জাকির সিকদার ও রোখসানা বেগমের ছেলে।

জব্দকৃত ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।

মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম বলেন,মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. হাবিবুর রহমানের জানাজা শেষে দাফন সম্পন্ন

ভোলায় দৈনিক ঢাকার পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে

চুয়েটে শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ

ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬টি অবৈধ ট্রলিং বোট জব্দ

ভোলায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফ্যাসিবাদ-গণতন্ত্র একসঙ্গে চলবে না: সংসদে হট্টগোল, প্ল্যাকার্ড হাতে স্লোগান

ভোলার ঈদগাহ সংলগ্ন, পুরাতন যুগিরঘোল মোড়ে মারকাযুত তালিম একাডেমি ইসলামি ও মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধনী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি আসলে নির্বাচন বানচালের অপচেষ্টা সাবেক এমপি নাজিম উদ্দিন আলম

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে কাল

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় চারজন গ্রেপ্তার