সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

চুয়েটে শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ

প্রতিবেদক
DipKotha
মার্চ ৩০, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন পদে জনবল নিয়োগে আবেদন চলছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষক পদে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে মেকাট্রনিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে অধ্যাপক, পুরকৌশল বিভাগে সহযোগী অধ্যাপক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক এবং গণিত বিভাগ ও ইনস্টিটিউট অব আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং রিসার্চে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। ডেপুটি রেজিস্ট্রারে (সাধারণ প্রশাসন) ১ জন, ডেপুটি রেজিস্ট্রার (আইন/স্টেট, নিরাপত্তা) পদে ১ জন ও উপপরিচালক (অডিট) পদে ১ জন, আইটি বিজনেস ইনকিউবেটরের সহকারী পরিচালক (প্রশাসন) পদের বিপরীতে ১ জন, সেকশন অফিসার ও আইটি বিজনেস ইনকিউবেটরের সহকারী পরিচালক (প্রকৌশল) পদের বিপরীতে ১ জন, সহকারী প্রোগ্রামার হিসাব সহকারীতে (ইইই বিভাগ) ১টি পদ এবং সহকারী বাবুর্চিতে রয়েছে ২টি পদ।

বেতনস্কেল ও বয়সসীমা

অধ্যাপক পদে বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০/- এবং বয়সসীমা সর্বোচ্চ ৫২ বছর;

সহযোগী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪৮ বছর এবং বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০/–;

ডেপুটি রেজিস্ট্রার ও উপপরিচালক (অডিট) পদে বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর এবং বেতন স্কেল ৪৩,০০০-৬৯,৮৫০/–;

সহকারী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪০ বছর এবং বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০/–;

প্রভাষক পদে ১৮-৩২ বছর এবং বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০/-;

সেকশন অফিসার ও সহকারী প্রোগ্রামার পদে বয়সসীমা ১৮-৩২ বছর এবং বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০/–;

হিসাব সহকারী পদে বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০/- এবং বয়সসীমা ১৮-৩২ বছর;

সহকারী বাবুর্চি পদে বেতন স্কেল ৮,২৫০-২০,০১০/- এবং বয়সসীমা ১৮-৩২ বছর।

আবেদন করতে যা যা করণীয়

অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, ডেপুটি রেজিস্ট্রার ও উপপরিচালক, সহকারী প্রোগ্রামার ও সেকশন অফিসার পদের যোগ্যতা ও অভিজ্ঞতা, শর্তাবলি এবং আবেদনপত্রের নির্ধারিত ফরমেট ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। হিসাব সহকারী ও সহকারী বাবুর্চি পদের জন্য আবেদন সাদা কাগজে করতে হবে। সংশ্লিষ্ট পদের যোগ্যতা, অভিজ্ঞতা ও শর্তাবলি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

আবেদন ফি

৩য় থেকে ১০ম গ্রেডের পদের জন্য ২০০ টাকা;

১১তম থেকে ১২তম গ্রেডের পদের জন্য ১৫০ টাকা;

১৩তম থেকে ১৬তম গ্রেডের পদের জন্য ১০০ টাকা এবং

১৭তম থেকে ২০তম গ্রেডের পদের জন্য ৫০ টাকার সোনালী ব্যাংক লিমিটেডের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সোনালী ব্যাংক লিমিটেড, সিইউইটি শাখা, চট্টগ্রামের অনুকূলে ‘রেজিস্ট্রার, CUET, চট্টগ্রাম’-এর বরাবর আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

এ ক্ষেত্রে অধ্যাপক গ্রেড-৩, সহযোগী অধ্যাপক গ্রেড–৪, সহকারী অধ্যাপক গ্রেড-৬, প্রভাষক গ্রেড-৯,ডেপুটি রেজিস্ট্রার ও উপপরিচালক পদে গ্রেড–৫, সেকশন অফিসার ও সহকারী প্রোগ্রামার পদে গ্রেড-৯, হিসাব সহকারী গ্রেড–১৬, সহকারী বাবুর্চির গ্রেড ২০।

অধ্যাপক, সহযোগী অধ্যাপক পদের আবেদনকারীর ১০ সেট দরখাস্ত; সহকারী অধ্যাপক, প্রভাষক, ডেপুটি রেজিস্ট্রার ও উপপরিচালক,সহকারী প্রোগ্রামার ও সেকশন অফিসার পদের পদের জন্য ৭ সেট দরখাস্ত এবং হিসাব সহকারী ও সহকারী বাবুর্চি পদের আবেদনকারীর ২ সেট দরখাস্ত ৩১ মার্চের মধ্যে রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসে (অফিস চলাকালে) পৌঁছাতে হবে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বর্ণিত বয়সসীমা প্রযোজ্য নয়। শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে উচ্চতর ডিগ্রিধারীদের বয়সসীমা শিথিল যোগ্য।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি কোস্ট ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলি

মুভি দেখে বাবাকে হত্যার পরিকল্পনা , দারাজ থেকে ছুরি কিনে ছেলে রেদোয়ান

স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে কাল

পশ্চিমবঙ্গ নির্বাচন: ২ আসনে জয়ী প্রার্থীর নাম ঘোষণা

সংরক্ষিত নারী আসনে ভোলা থেকে আলোচনায় নুরজাহান বেগম বিউটি

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও জাল নোটসহ আটক আরমান

প্রশাসনের জরিমানার পরও তেল সরবরাহ বিতর্ক — প্রশ্নে ক্ষিপ্ত জ্বালানি তেল ব্যবসায়ী নেতা ইকবাল

ভোলায় জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার

ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে ১১মাসের শিশু নিখোঁজ