পটুয়াখালীর কলাপাড়ায় আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ৫ জেলে আটক করেছে কোস্ট গার্ড

পটুয়াখালীর কলাপাড়ায় বিশেষ অভিযানে আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ৫ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টায় কোস্ট গার্ড স্টেশন আন্দারমানিকের একটি দল লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, প্রায় ২ লাখ টাকা মূল্যের ২টি ট্রলিং জাল এবং এসব দিয়ে অবৈধ fishing-এ জড়িত ৫ জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত ট্রলিং বোট থেকে অবৈধ সরঞ্জামাদি অপসারণ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ মৎস্য আহরণ রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *