পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩ কেজি হরিণের মাংস ও ২টি চামড়া জব্দ

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩ কেজি হরিণের মাংস ও ২টি চামড়া জব্দ

বিশেষ প্রতিবেদক , দৈনিক দ্বীপ কথা

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩ কেজি হরিণের মাংস ও ২টি হরিণের চামড়া জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নভেম্বর ২০২৫, বুধবার সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা বরগুনার পাথরঘাটা থানাধীন হরিণঘাটা সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে জব্দকৃত হরিণের মাংস ও চামড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তথ্য প্রদানকারী ও মিডিয়া কর্মকর্তা:
লেঃ আবুল কাশেম, বিএন
মিডিয়া কর্মকর্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *