ভোলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদরাসায় ধর্মীয় বই উপহার

ভোলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদরাসায় ধর্মীয় বই উপহার

মোঃ শাফায়াত হোসেন।।

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দ্বীপজেলা ভোলার তা’লিমুল ইসলাম নুরানী ও হাফিজিয়া মাদরাসায় হায়াতুস সাহাবা সহ বিভিন্ন ধর্মীয় বই প্রদান করা হয়েছে।

আজ শনিবার (২৯ নভেম্বর) ভোলার বাপ্তা ইউনিয়নে অবস্থিত তা’লিমুল ইসলাম নুরানী ও হাফিজিয়া মাদরাসা কর্তৃপক্ষের কাছে বসুন্ধরা শুভসংঘের উপহার হিসেবে বিভিন্ন ধর্মীয় বই তুলে দেন বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সদস্যরা।

দীর্ঘদিন ধরে মাদরাসার শিক্ষার্থীদের পাঠদান ও স্থানীয় জনগণের মাসলা-মাসায়েল জানার জন্য মাদরাসায় কিছু ইসলামিক বই প্রয়োজন ছিল। মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখাকে অবগত করলে, বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে মাদরাসায় ইসলামিক বইয়ের ব্যবস্থা করে দেন।

বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে তা’লিমুল ইসলাম নুরানী ও হাফিজিয়া মাদরাসায় হায়াতুস সাহাবা, সীরাতে মুস্তফা, আল্লাহর মহব্বত, নবীজীর মহব্বত, তাবেঈদের ঈমানদীপ্ত জীবন, মুমিনের বার মাস, প্রিয় নবী (স.) এর ভালোবাসা বইগুলো উপহার হিসেবে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তা’লিমুল ইসলাম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক মাওলানা সালাউদ্দিন, শিক্ষক মোঃ ইউনুস, সমাজসেবক মোঃ এছাক মিয়া, বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও ভোলা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ জিহাদ, ইভেন্ট বিষয়ক সম্পাদক মোঃ মুন্না সহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

তালিমুল ইসলাম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক মাওলানা সালাউদ্দিন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই। এসব বই শিক্ষার্থীদের ইসলামিক জ্ঞান সমৃদ্ধ করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা।’

বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, ‘নতুন প্রজন্মকে সঠিক ও সুন্দর পথে এগিয়ে নিতে বসুন্ধরা শুভসংঘ নিয়মিতভাবে শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় আজ মাদরাসার শিক্ষার্থীদের জন্য মাদরাসা কর্তৃপক্ষের কাছে ইসলামিক বই তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমরা চাই, শিক্ষার্থীরা আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠুক। বসুন্ধরা শুভসংঘ সবসময় শিক্ষামূলক ও মানবিক সেবায় পাশে থাকতে চায়।’

মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) আরও বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু বই দেওয়া নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার চর্চাকে উৎসাহিত করা। দেশের সর্বত্র বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম চলমান। আমরা শুধুমাত্র ভোলায় নয়, প্রত্যন্ত অঞ্চলেও মাদরাসা, স্কুল ও অনগ্রসর শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছি। ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে।’

বসুন্ধরা শুভসংঘ ভোলা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ জিহাদ বলেন, ‘শিক্ষা কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; নৈতিক ও ধর্মীয় জ্ঞান তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে। বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে মাদরাসায় আজ যে বইগুলো দেওয়া হয়েছে, তা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।’

মাদরাসার শিক্ষার্থী মোঃ ইয়ামিন বলেন, ‘নিয়মিত পড়াশোনার পাশাপাশি এসব বই আমাদের ইসলামি জ্ঞান আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে।’

শান্ত, পরিমার্জিত পরিবেশে অনুষ্ঠিত বসুন্ধরা শুভসংঘের বই উপহার প্রদান কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *