সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও জাল নোটসহ আটক আরমান

প্রতিবেদক
DipKotha
ডিসেম্বর ২৯, ২০২৫ ৯:৪৯ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর অংশ হিসেবে ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ড–এর বিশেষ অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড তাজা কার্তুজ ও ৮ হাজার টাকার জাল নোটসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২৮ ডিসেম্বর বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন ইলিশার নেতৃত্বে ভোলা সদর থানাধীন মাঝেরচর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ আরমান (১৯) নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড তাজা কার্তুজ এবং ৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

জব্দকৃত আলামতসহ আটক সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

মন্ত্রী-এমপিদের এলাকায় জমে উঠেছে ঈদ রাজনীতি

নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: নিহত ও আহতের সংখ্যা কোন দেশে কত?

জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা

নারী দিবসে দশমিনায় মানববন্ধন: উপকূলীয় নারীদের মর্যাদাপূর্ণ জীবনের দাবি

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

ভোলায় রাতের আঁধারে জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

পশ্চিমবঙ্গ নির্বাচন: ২ আসনে জয়ী প্রার্থীর নাম ঘোষণা

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”: বোরহানউদ্দিনে ৩০টি স্টল নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী

পটুয়াখালীর কলাপাড়ায় আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ৫ জেলে আটক করেছে কোস্ট গার্ড