মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলার তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

প্রতিবেদক
DipKotha
জানুয়ারি ৬, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ভোলার তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি :

ভোলার তজুমদ্দিন উপজেলায় বিএনপির দু’টি গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে শশীগঞ্জ দক্ষিণ বাজারের হাসপাতালের সামনে উপজেলা শ্রমিকদলের সভাপতি ইকবাল হোসেন লিটনের নেতৃত্বাধীন গ্রুপ এবং যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার ও মিজান গ্রুপের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন— মো. নোমান (২৫), আব্দুল গফুর (৩৫), মিরাজ (২৫), আল-আমীন (২৫) ও রুবেল (৩৫)। আহত আল-আমীনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান।

ঘটনার বিষয়ে উপজেলা শ্রমিকদল সভাপতি ইকবাল হোসেন লিটন অভিযোগ করে বলেন, পূর্বে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ক্যাডারদের দ্বারা তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে ওই লুট হওয়া মালামালের হিসাব বুঝে নিতে গেলে যুবদলের একাংশ বাধা সৃষ্টি করে। এরই জের ধরে মঙ্গলবার সংঘর্ষের সূত্রপাত হয়।

অন্যদিকে যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার বলেন, ইকবাল হোসেন লিটন দক্ষিণ বাজারে ব্যবসায়ীদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করলে স্থানীয়রা বাধা দেয়। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে এবং তাদের পক্ষের কয়েকজন আহত হন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

জিয়া সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

ভোলায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় চারজন গ্রেপ্তার

সাত ঘন্টা লাইনে দাঁড়িয়েও আটা না পেয়ে খালি হাতে ফিরলেন ২ শতাধিক নারী-পুরুষ !

ভোলায় মাদকের বিরুদ্ধে সামাজিক অপরাধ প্রতিরোধ ফাউন্ডেশনের মানববন্ধন

হাদির ওপর হামলায় কে কী বললেন

ভোলায় আওয়ামী লীগ নেতা রাসেল খা ঢাকা যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার

আসন্ন নির্বাচন আয়োজনের দায়িত্ব কমিশনের হাতে, সরকার তাদের সহযোগিতা করবে

আসন্ন নির্বাচন আয়োজনের দায়িত্ব কমিশনের হাতে, সরকার তাদের সহযোগিতা করবে

শুধু নিষেধাজ্ঞা নয়, নিরাপদ বিকল্প জীবিকা চাই: ক্ষুদ্র জেলেদের ন্যায্য সহায়তার দাবিতে সেমিনার

লারিজানি হত্যাকাণ্ড ইরানের শাসন ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে