মঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

দৌলতখানে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের আয়োজনে প্রকৃতির জন্য শিশুরা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।।

প্রতিবেদক
DipKotha
জানুয়ারি ২৭, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

দৌলতখানে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের আয়োজনে প্রকৃতির জন্য শিশুরা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।।

বিশেষ প্রতিনিধি।।
প্রকৃতির সঙ্গে শিশুদের যোগাযোগ বাড়াতে শিশুদের প্রকৃতি সম্পর্কে সচেতন করতেই ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালার উদ্যোগ নিয়েছে যুব ও সামাজিক সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট।

ভোলা জেলার দৌলতখান উপজেলায় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর তত্ত্বাবধানে এবং মিশন গ্রিন বাংলাদেশ এর আয়োজনে ৪নং দক্ষিণ মেদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দক্ষিণ মেদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুকসানা বেগম।

প্রধান আলোচক হিসেবে সেমিনার পরিচালনা করেন এশিয়ান গ্রিন অ্যাওয়ার্ডপ্রাপ্ত তরুণ সংগঠক এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)।

এসময় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, ভোলা জেলা শাখার পরিচালক মীর আবিদ হোসেন রাফি’র সভাপতিত্বে এবং ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের টিম মেম্বার মোঃ জিহাদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের টিম মেম্বার ইসরাত জাহান নুহা, মোঃ আবদুর রহমান, মুক্তা আক্তার, বিবি ফাতেমা, মোঃ আশিকুর রহমান সহ ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের অন্যান্য সদস্যরা।

উক্ত কর্মশালায় শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক বাড়ানো, পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা, গাছ লাগানোর গুরুত্ব, প্লাস্টিক দূষণের ক্ষতি এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

বিশেষভাবে শিশুদের ক্লিন এয়ার সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে সহজভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে শিশুদের মাঝে আগ্রহ জাগিয়ে তুলতে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি

পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি আসলে নির্বাচন বানচালের অপচেষ্টা সাবেক এমপি নাজিম উদ্দিন আলম

আলিনগরে জমি বিরোধে আত্মীয়দের হামলায় আহত যুবক

লারিজানি হত্যাকাণ্ড ইরানের শাসন ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে

বোরহানউদ্দিনে সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’; উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন এমপি হাফিজ ইব্রাহিম

জবাবদিহিমূলক প্রযুক্তিনির্ভর প্রশাসন গঠনের আহ্বান তথ্যমন্ত্রীর

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবি আদায়ে শাহবাগে ভোলাবাসীর মহাসমাবেশ 

ঘূর্ণিঝড়ে পরিণত হলো ‘মোন্থা’ বাংলাদেশে এর প্রভাবে কখন বৃষ্টি হবে

ভোলা জেলার কনটেন্ট ক্রিয়েটরদের উদ্যোগে ভোলা–বরিশাল সেতু চাই ডকুমেন্টারি নির্মাণ

চরফ্যাশনে হাসপাতালে ফেলে যাওয়া শিশুর দায়িত্ব নিল সমাজসেবা