বুধবার , ৪ মার্চ ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলার চরসামাইয়া ইউনিয়নে মাটির রাস্তা নির্মাণে স্বস্তি, এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন  মাওলানা তরিকুল ইসলাম

প্রতিবেদক
DipKotha
মার্চ ৪, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ভোলার চরসামাইয়া ইউনিয়নে মাটির রাস্তা নির্মাণে স্বস্তি, এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন  মাওলানা তরিকুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি
ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ মাটির রাস্তা নির্মাণের মাধ্যমে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে। এ উদ্যোগ নেন মাওলানা তরিকুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী আন্দোলন ভোলা উত্তর শাখা।
দীর্ঘদিন ধরে কাদামাটির কারণে রাস্তাটি প্রায় অচল অবস্থায় ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। শিক্ষার্থী, বৃদ্ধ ও নারীসহ সাধারণ পথচারীরা ঠিকমতো চলাচল করতে পারতেন না। স্কুলগামী শিশুদের নিয়মিত বিদ্যালয়ে যেতে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হতো।
স্থানীয় বাসিন্দা মো. জসিম মিয়া বলেন, “অনেক দিন ধরে এই রাস্তায় হাঁটা ছিল খুবই কষ্টকর। বৃষ্টি হলে পুরো রাস্তা কাদায় ভরে যেত। মাওলানা তরিকুল ইসলাম উদ্যোগ নিয়ে রাস্তা নির্মাণ করায় এখন আমরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছি। আমাদের ছেলেমেয়েরাও নির্বিঘ্নে স্কুলে যেতে পারছে।”
এ বিষয়ে মাওলানা তৌহিদুল ইসলাম জানান, ভোলা সদর উপজেলার  নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান-এর সহযোগিতায় কাজটি বাস্তবায়ন সম্ভব হয়েছে। তিনি বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন। তাঁর আন্তরিক সহযোগিতায় দ্রুত রাস্তা নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়। এজন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”
এলাকাবাসীর মতে, এই রাস্তা নির্মাণের ফলে চরসামাইয়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হয়েছে। তারা আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরের রামগতিতে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

পাম্পে ডিজেল নিতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

ভোলায় ভূমিহীনদের জমি দখল করলেন বিএনপি নেতা

হাসনাত আবদুল্লাহর পর এবার খেজুরের হিসাব দিলেন এমপি আখতার

ভোলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সবাদ সম্মেলন

ভোলা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কিরন, সদস্য সচিব আমিন খান

কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম

ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে ১১মাসের শিশু নিখোঁজ

ভোলা ও বরগুনায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় চারজন গ্রেপ্তার