শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ইরানে ইসলামি প্রজাতন্ত্র পতনের পর ক্ষমতা নিতে প্রস্তুত: রেজা পাহলভি

প্রতিবেদক
DipKotha
মার্চ ১৪, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পতন হলে দেশের ক্ষমতা গ্রহণ করতে প্রস্তুত বলেছেন দেশটির সর্বশেষ শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভি। প্রজাতন্ত্রের পতন হলে একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মধ্য দিয়ে দেশ পরিচালনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পাহলভি জানান, তিনি ইতোমধ্যে ইরানের ভেতরে ও বাইরে থেকে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে একটি ‘ট্রানজিশনাল সিস্টেম’ গঠনের কাজ শুরু করেছেন।

তিনি বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে দক্ষ ব্যক্তিদের শনাক্ত ও মূল্যায়ন করা হয়েছে, যারা এই অন্তর্বর্তী ব্যবস্থার বিভিন্ন অংশ পরিচালনা করবেন।

পাহলভির দাবি, তার নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী ব্যবস্থা ইসলামি প্রজাতন্ত্র পতনের সঙ্গে সঙ্গেই দেশের শাসনভার গ্রহণ করতে প্রস্তুত থাকবে এবং দ্রুত আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার চেষ্টা করবে।

রেজা পাহলভি ইরানের বাইরে অবস্থান করে পরিচালিত কয়েকটি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা। গত জানুয়ারিতে সরকারের বিরুদ্ধে হওয়া বিক্ষোভের পর তার পরিচিতি আরও বাড়ে এবং কিছু বিক্ষোভকারী রাজতন্ত্র পুনর্বহালের দাবিও তোলেন।

তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক-ট্যাংক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস–এর ইরান ও আর্থিক অর্থনীতি বিষয়ক উপদেষ্টা সাঈদ গাসেমিনেজাদ এই অন্তর্বর্তী পরিষদের সদস্য নির্বাচন প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

সংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

চরফ্যাশনে হাসপাতালে ফেলে যাওয়া শিশুর দায়িত্ব নিল সমাজসেবা

ভোলায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

ভোলা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ আটক ২

তেল ও এলপিজির উচ্চমূল্য বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়

ভোলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সবাদ সম্মেলন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি কোস্ট ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলি

মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

দৌলতখানে খাল থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার