সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

অসহায় মানুষের মুখে হাসি ফোটাল ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট।

প্রতিবেদক
DipKotha
মার্চ ১৬, ২০২৬ ৬:২৪ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

অসহায় মানুষের মুখে হাসি ফোটাল ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে যুব ও সামাজিক সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট।

আজ রবিবার (১৫ মার্চ) ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের পক্ষ থেকে দ্বীপজেলা ভোলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদের আগে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের পক্ষ থেকে এমন সহায়তা পেয়ে অসহায় পরিবারের সদস্যরা আবেগ-আপ্লুত হয়ে পড়েন।

এসময় উক্ত কর্মসূচির সভাপতিত্ব করেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সভাপতি ও তরুণ সংগঠক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)।

উপস্থিত ছিলেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর আবিদ হোসেন রাফি, ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের টিম মেম্বার মোঃ সাব্বির, তাযকিয়া ইনসান, মোঃ ফয়েজ আহমেদ, আব্দুর রহমান জামী, বিবি ফাতেমা সিমা, জান্নাতুল ফেরদাউস মিথিলা, সাফা ইসলাম, মো: ইসমাইল, মুক্তা আক্তার, আরজু বেগম, মো. ইফাজ হোসেন সহ ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সদস্যরা।

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সদস্যরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের পক্ষ থেকে অস্বচ্ছল পরিবারের মাঝে প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, ঈদ মানে শুধু নিজের আনন্দ নয়, বরং অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেও ঈদের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা নীরবে কষ্ট করে জীবনযাপন করেন। তাদের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ তাদের সঙ্গেও ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই উদ্যোগ খুবই ছোট হলেও আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট সবসময় মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর আবিদ হোসেন রাফি বলেন, সমাজে এখনও অনেক মানুষ রয়েছে যারা নীরবে কষ্ট করে জীবনযাপন করছেন। ঈদের আনন্দ তাদের কাছেও পৌঁছে দিতে এবং তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্যই এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের স্বেচ্ছাসেবকরা জানান, শুধু ঈদের সময় নয়, বছরজুড়েই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তারা কাজ করে যাচ্ছেন। রক্তদান কর্মসূচি, শিক্ষা সহায়তা, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে।

ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারের সদস্য বলেন, আমাদের মতো গরিব মানুষের কথা মনে রেখে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সহায়তা আমাদের ঈদের আনন্দকে আরও সুন্দর করে তুলেছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ভোলা ও বরগুনায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ একজন আটক

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্ত দায়িত্ব বণ্টন

জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা

মাদারীপুরে আলমগীর হত্যা: ঘটনাস্থল প‌রিদর্শন করলেন ডিআইজি রেজাউল

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক

ভোলায় মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের জনসচেতনতা কার্যক্রম

ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬টি অবৈধ ট্রলিং বোট জব্দ

কঠিন শর্তে ১৬০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার

এমপিওভুক্ত ৩ লাখ ৯০ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর

ভোলায় আনন্দঘন অনুষ্ঠানে আমার দেশে’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পুলিশ সুপারের ব্যতিক্রমী উপহার।