মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ঢাকায় নিরাপত্তা জোরদার, স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান

প্রতিবেদক
DipKotha
মার্চ ১৭, ২০২৬ ৬:৫৫ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

রাজধানী ঢাকায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা কিংবা অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

তিনি বলেন, সীমিত জনবল নিয়েও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে এবং এ ক্ষেত্রে জনসচেতনতা ও জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমকে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) বলেন, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা তুলনামূলক কম। তবুও সীমিত জনবল নিয়ে দেশের কল্যাণ, জনগণের নিরাপত্তা এবং অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।

তিনি যে কোনো এলাকায় হঠাৎ নতুন বা অপরিচিত লোকজনের সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, কিংবা কোনো স্থানে অচেনা লোকজনদের অস্বাভাবিকভাবে জড়ো হয়ে আলোচনা করার মতো পরিস্থিতি দেখা গেলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি একত্রিত হয়ে এমন অবস্থায় তাদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করার আহ্বান জানিয়েছেন।

এছাড়া তাদের আচরণ সন্দেহজনক মনে হলে নিকটস্থ থানায় যোগাযোগ করা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ভোলায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

ভোলার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

জ্বালানি সংকটে থমকে ভোলা–বরিশাল স্পিডবোট, ভোগান্তিতে যাত্রী

জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন

জ্বালানি সাশ্রয়ে যবিপ্রবির ১২ দফা পদক্ষেপ

ভোলায় জলবায়ু বাস্তচ্যুতি ও টেকসই পুনর্বাসনের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্টিত

ভোলায় মাদকের বিরুদ্ধে সামাজিক অপরাধ প্রতিরোধ ফাউন্ডেশনের মানববন্ধন

কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ভোলায় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি আলজেরিয়ার রাষ্ট্রদূত