বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

প্রশাসনের জরিমানার পরও তেল সরবরাহ বিতর্ক — প্রশ্নে ক্ষিপ্ত জ্বালানি তেল ব্যবসায়ী নেতা ইকবাল

প্রতিবেদক
DipKotha
এপ্রিল ৯, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

 

ভোলা জেলায় চলমান জ্বালানি তেলের সংকট নিরসন ও মূল্য নির্ধারণ সংক্রান্ত এক সভা শেষে নতুন করে আলোচনায় এসেছে তেল সরবরাহ নিয়ে বিতর্ক। ভোলা জ্বালানি তেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকবালের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

জানা যায়, জেলায় চলমান জ্বালানি সংকটের সময় ইকবাল স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান খান ফ্লাওয়ার্স মিলসকে জ্বালানি তেল সরবরাহ করেন। পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে এলে কর্তৃপক্ষ ঘটনাটি আমলে নিয়ে তদন্ত করে সংশ্লিষ্ট বিষয়ে জরিমানা আরোপ করে।

সভা শেষে সাংবাদিকরা ওই তেল সরবরাহ ও প্রশাসনিক জরিমানার বিষয়ে ইকবালের কাছে ব্যাখ্যা জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান।

এদিকে খান ফ্লাওয়ার্স মিলস কর্তৃপক্ষের দাবি, জ্বালানি সংকটের সময় উৎপাদন সচল রাখতে তারা বৈধভাবে তেল সংগ্রহ করেছিলেন এবং প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর জেলায় জ্বালানি বণ্টন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, সংকটকালীন সময়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করা জরুরি, যাতে শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ ব্যবসায়ীরা সমান সুযোগ পায়।

এ বিষয়ে ইকবালের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একই বিষয়ে জ্বালানি তেল ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ারের কাছে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ভোলা-২ আসনে নতুন মুখের সম্ভাবনা দৌঁড়ে এগিয়ে মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশনের জেনারেল হাসপাতাল উদ্বোধন

দৌলতখানে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের আয়োজনে প্রকৃতির জন্য শিশুরা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।।

ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে ১১মাসের শিশু নিখোঁজ

ভোলায় করিম–বানু ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল ও খাবার বিতরণ

স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

মানবিক জেলা প্রশাসক আজাদ জাহান: ভোলার অসহায়ের আস্থা

জুলাই সনদ : সমাধান সংসদে, নাকি আন্দোলনে

ভোলায় ১ লাখ ৯২ হাজার মেট্রিকটন ইলিশ আহরণের লক্ষ্যে নদীতে জেলেরা