বৃহস্পতিবার , ৭ মে ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

কোস্ট ফাউন্ডেশনের বৈধ ক্রয়কৃত জমিতে নির্মাণকাজে বাধা ও দখলচেষ্টার অভিযোগ আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি

প্রতিবেদক
DipKotha
মে ৭, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে উন্নয়ন কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি উন্নয়ন সংস্থা COAST Foundation অভিযোগ করেছে যে, ভোলা জেলার Char Fasson উপজেলার চর মানিকা ইউনিয়নে তাদের বৈধভাবে ক্রয়কৃত জমিতে একদল ব্যক্তি বারবার নির্মাণ কাজে বাধা সৃষ্টি করছে এবং জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে সংস্থা ও এর কর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, চর মানিকা ইউনিয়নের গণস্বাস্থ্য এলাকার নিকটবর্তী ৬৯ শতক জমি ২০২১ সালে প্রায় ৩২ লাখ টাকায় আইনগতভাবে ক্রয় করা হয়। জমিটির পূর্বে দীর্ঘমেয়াদি ব্যবহারের অধিকার বাংলাদেশ চার্চের অধীনে ছিল বলে জানা যায়। কোস্ট ফাউন্ডেশনের কাছে জমির দলিল, খতিয়ান, প্লট রেফারেন্স, জরিপ মানচিত্র ও সংশ্লিষ্ট সরকারি অধিগ্রহণপত্রসহ সকল বৈধ কাগজপত্র সংরক্ষিত রয়েছে।
এর ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে সংস্থাটি নিজস্ব অর্থায়নে সেখানে “কোস্ট রিসোর্স ও কীটনাশক প্রদর্শনী ও প্রশিক্ষণ কেন্দ্র” নির্মাণকাজ শুরু করে। প্রস্তাবিত এ কেন্দ্র স্থানীয় জনগণের দক্ষতা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও টেকসই জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
তবে শুরু থেকেই একটি পক্ষ পরিকল্পিতভাবে নির্মাণ কাজে বাধা প্রদান, জমি দখলের চেষ্টা এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। অভিযোগে বলা হয়, এসব ব্যক্তি পূর্বেও বেআইনিভাবে ভূমি দখলের সঙ্গে জড়িত ছিল। সর্বশেষ গত ৬ মে ২০২৬ তারিখে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে সংস্থার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে আপত্তিকর ভিডিও প্রচার করা হয়। এ ঘটনায় বাবুল পাটোয়ারী, সাইদ ফরাজী, মামুন খান, রফিক ফরাজী, রুহুল আমিন, শাহীন, হাসেম ও ফরিদসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
কোস্ট ফাউন্ডেশন জানায়, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে দক্ষিণ আইচা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে আলোচনার সময় বিরোধী পক্ষ কোনো বৈধ মালিকানার দলিল বা আইনি প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলেও দাবি করা হয়।
সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, তারা কারও জমি অবৈধভাবে দখল করেনি এবং সবসময় আইন ও প্রশাসনিক কর্তৃপক্ষকে সম্মান করে। উন্নয়ন কার্যক্রমে বাধা ও মানহানিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়—
বৈধ নির্মাণ কার্যক্রমে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ,
সংস্থা ও সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তা নিশ্চিত,
বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা বন্ধ,
এবং উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সহায়ক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
কোস্ট ফাউন্ডেশন আরও জানিয়েছে, আগ্রহী ব্যক্তি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে চরফ্যাশন কেন্দ্র থেকে জমির সকল দলিলপত্র পরিদর্শন করতে পারবেন। প্রশাসনিক সহযোগিতা ও আইনের শাসনের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান হবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।
উল্লেখ্য, COAST Foundation প্রায় তিন দশক ধরে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দারিদ্র্য বিমোচন, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, মানবাধিকার, জীবিকা উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে আসছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি স্বীকৃত উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে পরিচিত।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

নারী দিবসে দশমিনায় মানববন্ধন: উপকূলীয় নারীদের মর্যাদাপূর্ণ জীবনের দাবি

ভোলায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

ভোলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সবাদ সম্মেলন

শাস্তির মুখে সালমান আগা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: নিহত ও আহতের সংখ্যা কোন দেশে কত?

ঢাকা সেনানিবাসের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১২৬

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবি আদায়ে শাহবাগে ভোলাবাসীর মহাসমাবেশ 

পুলিশকে ‘ম্যানেজ’ করার বিষয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

মনপুরায় প্রভাতরশ্মি মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ  অসহায় মানুষের মুখে ফুটল উষ্ণতার হাসি

আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা