সোমবার , ১১ মে ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, দুশ্চিন্তায় ভোলার জেলেপাড়ার মানুষ

প্রতিবেদক
DipKotha
মে ১১, ২০২৬ ৯:১৩ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রজনন মৌসুমের কারণে মার্চ ও এপ্রিল দুই মাস ভোলার মেঘনা তেঁতুলিয়া ও ইলিশা নদীতে মৎস্য আহরণ বন্ধ ছিল। জেলেরা ভেবেছিল মে মাস থেকে নদীতে কাঙ্ক্ষিত মাছ পাবে। কিন্তু বর্তমান ভরা মৌসুমেও ভোলার মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা নদীতে জেলেদের জালে মিলছে না ইলিশ। নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা।

অনেকে নদীতে যাওয়া ছেড়ে দিয়ে অন্য কাজে নিয়োজিত হওয়ার কথা ভাবছেন। বিভিন্ন এনজিওর ঋণের কিস্তি পরিশোধের চাপে অনেক জেলে নৌকা, জাল ও ট্রলার ফেলে পরিবার-পরিজন নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন।

জানা গেছে, এ সময় ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে জেলেদের নৌকা ইলিশ মাছে বোঝাই হয়ে ঘাটে ফিরত, তাদের মুখে থাকত হাসি। কিন্তু সেই সোনালি দিন এখন অতীত। বর্তমানে দিনভর জাল ফেলে সামান্য মাছও পাচ্ছেন না জেলেরা। আয় না থাকায় স্থানীয় মহাজন ও এনজিওর ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

ভোলা ইলিশা ঘাটের জেলে আব্বস মাঝি জানান, ৩ হাজার টাকার ডিজেল ও চার জন মাঝিমাল্লা নিয়ে নদীতে যেয়ে এক দিন পর ফিরেছেন মাত্র ২ হাজার টাকার মাছ নিয়ে। ব্যবসার জায়গায় দেনা নিয়ে ফিরতে হয়, তাই নদীতে যাওয়া বাদ দিয়ে দিছি। একই কথা জানান জেলে আবদুল হক, মো. সায়ম ও হাবিব মাঝি। রাজাপুরের আজগর মাঝি জানান, ভরা মৌসুমে এক দিন নদীতে নামলে পাঁচ থেকে সাত মন ইলিশ পাওয়া যেত, কিন্তু এখন দিনের পর দিন নদীতে থেকেও মাছ মিলছে না।

মৎস্য ব্যবসায়ী সাহাবউদ্দিন জমাদার বলেন, নদীতে মাছ থাকবে কীভাবে? খুঁটা আর বিহিন্দি জাল দিয়ে নদীর সব মাছ ধ্বংস করে দিচ্ছে। খুঁটা বিহিন্দি বন্ধ না হলে একসময় নদীতে কোনো মাছই থাকবে না। জেলা ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলে সমিতির সাধারণ সম্পাদক মো. মামুন বলেন, এমন পরিস্থিতিতে প্রকৃত জেলেদের একটি সঠিক তালিকা তৈরি করে তাদের সরকারি সহায়তা দেওয়া প্রয়োজন। তা না হলে এই পেশা টিকিয়ে রাখা কঠিন হবে।

জেলা মৎস্য কমকর্তা ইকবাল হোসেন জানান, জলবায়ু পরিবর্তনের কারণে এ সময় ইলিশ কিছুটা কম ধরা পড়ছে। তবে জুন-জুলাই মাসে প্রচুর ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার এবং অনিবন্ধিত জেলের সংখ্যা ১ লাখেরও বেশি। এই বিশাল সংখ্যক জেলের জীবন এখন ইলিশসংকটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

দক্ষ তদন্তে ভোলা জেলা পুলিশের সাফল্য: সাত মাস পর চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা

ফ্যাসিবাদ-গণতন্ত্র একসঙ্গে চলবে না: সংসদে হট্টগোল, প্ল্যাকার্ড হাতে স্লোগান

ভোলায় কোস্ট গার্ডের উদ্যোগে “তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে জনসচেতনতামূলক কার্যক্রম

দৌলতখানে খাল থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ভোলায় বাড়ছে হামের প্রকোপ, ভর্তি রয়েছেন অর্ধশতাধিক শিশু

ভোলায় বাড়ছে হামের প্রকোপ, ভর্তি রয়েছেন অর্ধশতাধিক শিশু

হামের প্রকোপে মৃত্যুর তথ্য চেয়ে রিট

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্ত দায়িত্ব বণ্টন

সাত ঘন্টা লাইনে দাঁড়িয়েও আটা না পেয়ে খালি হাতে ফিরলেন ২ শতাধিক নারী-পুরুষ !

অতিরিক্ত ব্যাটারি খরচ করা অ্যাপের বিষয়ে তথ্য জানাবে গুগল l