ভোলায় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি আলজেরিয়ার রাষ্ট্রদূত

 

ব্যবসায়ীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ডা. আব্দেলুয়াহাব সাইদানি সভায় বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগের সুযোগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়ায় বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। তিনি জ্বালানি, কৃষি, শিল্প ও অবকাঠামো খাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেন।

এ সময় তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের আলজেরিয়ার বাজারে বিনিয়োগের আহ্বান জানান। সভায় উপস্থিত ব্যবসায়ীরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *