বৃহস্পতিবার , ২১ মে ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

ভোলায় পানিতে ডুবে দুই শিশুসহ পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

প্রতিবেদক
DipKotha
মে ২১, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ভোলায় পানিতে ডুবে দুই শিশুসহ পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ভোলা সদর ও দৌলতখান উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফিরোজ মিয়ার দুই বছরের মেয়ে বিবি মরিয়ম, চট্টগ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে ফাহিম (১৪) এবং পূর্ব ইলিশা ইউনিয়নের হাজেরা বেগম (৪৫)।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির আঙিনায়  খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে যায় শিশু বিবি মরিয়ম। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, চট্রগ্রাম থেকে দৌলতখানের উত্তর জয়নগর ইউনিয়নের ব্যাপারী বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যায় কিশোর ফাহিম। স্বজনরা  জানান, ফাহিম সাঁতার জানতেন না। সকালে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় সে। এরপর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই সময় ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে চেয়ার থেকে পড়ে গিয়ে হাজেরা বেগম নামের এক নারীর মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে, স্ট্রোক জনিত কারনে তার মৃত্যু হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পথক ৩টি ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

এমপিওভুক্ত ৩ লাখ ৯০ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর

অসহায় মানুষের মুখে হাসি ফোটাল ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট।

গণভোটের রায় অমান্যের প্রতিবাদে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ

ভোলা-বরিশাল সেতুর দাবীতে ভোলায় শিবিরের বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ভোলায় ভূমিহীনদের জমি দখল করলেন বিএনপি নেতা

সরাইল বিশ্বরোডে তেলের তীব্র সংকট, বিপাকে হাজারো যানবাহন

লক্ষ্মীপুরের রামগতিতে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান গোলদার গ্রেপ্তার ।

দক্ষ তদন্তে ভোলা জেলা পুলিশের সাফল্য: সাত মাস পর চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

ভোলার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়