সোমবার , ১ জুন ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

বোরহানউদ্দিনে সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’; উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন এমপি হাফিজ ইব্রাহিম

প্রতিবেদক
DipKotha
জুন ১, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

সোমবার (১ জুন) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

‎মতবিনিময় সভার সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. আজম, যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, কাজী শহীদুল আলম নাসিমসহ দলের অন্যান্য নেতারা।

‎সভায় সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বোরহানউদ্দিন উপজেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, বোরহানউদ্দিনে বিদ্যমান গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে গ্যাসভিত্তিক শিল্প-কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। তিনি জানান, সরকার ইতোমধ্যে এলাকায় আরও একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে, যা বাস্তবায়িত হলে জাতীয় বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্থানীয় উন্নয়নও ত্বরান্বিত হবে।

‎তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে বোরহানউদ্দিনে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বৃদ্ধি পেলে তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারেন।

‎পৌর বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে বাজার সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বলেন, “২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় বাস্তবায়নের সুযোগ না পাওয়ায় কাজটি এগোয়নি। এখন নতুনভাবে পরিকল্পনা নিয়ে বাজার সম্প্রসারণ করা হবে।” তিনি উপজেলার ৯টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন।

‎উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে এমপি হাফিজ ইব্রাহিম বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনগণের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গঠনমূলক সমালোচনা ও বস্তুনিষ্ঠ সংবাদ উন্নয়নকে আরও গতিশীল করে। আমি সবসময় সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দিতে চাই এবং জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করতে চাই।”

‎বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ও দৈনিক খবরপত্রের সম্পাদক মাফরুজা সুলতানা বলেন, “সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্য ও নিরপেক্ষতা। আমরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলব। কোনো ধরনের মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে।” তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও নৈতিকতার প্রতি অটল থাকার আহ্বান জানান।

‎তিনি আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। পেশাদার সাংবাদিকরা যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।” এ বিষয়ে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক জনগণের স্বার্থেই আরও সুদৃঢ় হওয়া উচিত।

‎অনুষ্ঠানের শেষে উপজেলার সাংবাদিকরা বলেন, বোরহানউদ্দিনে এই প্রথম কোনো সংসদ সদস্য সাংবাদিকদের নিয়ে আনুষ্ঠানিক ‘মিট দ্য প্রেস’ আয়োজন করেছেন। এ উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে উল্লেখ করে সংসদ সদস্যকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন মতবিনিময় সভা অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: নিহত ও আহতের সংখ্যা কোন দেশে কত?

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশনের জেনারেল হাসপাতাল উদ্বোধন

ভোলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সবাদ সম্মেলন

ভোলায় ‘মামলাবাজ’ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ভোলায় ‘মামলাবাজ’ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি

ভোলার বোরহানউদ্দিনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

নারী দিবসে দশমিনায় মানববন্ধন: উপকূলীয় নারীদের মর্যাদাপূর্ণ জীবনের দাবি

ভোলা-বরিশাল সেতুর দাবীতে ভোলায় শিবিরের বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রশাসনের জরিমানার পরও তেল সরবরাহ বিতর্ক — প্রশ্নে ক্ষিপ্ত জ্বালানি তেল ব্যবসায়ী নেতা ইকবাল

ভোলার ঈদগাহ সংলগ্ন, পুরাতন যুগিরঘোল মোড়ে মারকাযুত তালিম একাডেমি ইসলামি ও মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধনী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।