সোমবার , ১৫ জুন ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

মনপুরায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ২ মাদক কারবারি

প্রতিবেদক
DipKotha
জুন ১৫, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ভোলার মনপুরায় থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার রাতে পরিচালিত এ অভিযানে মনপুরা থানা পুলিশের একটি চৌকস দল ৫০ গ্রাম গাঁজা উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলামের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) ইব্রাহিম নয়নের নেতৃত্বে এএসআই মিজান ও সঙ্গীয় ফোর্স রাত আনুমানিক ৯টার দিকে ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিকদারহাট-তালতলা সড়কের জাহাঙ্গীর মিধার মুদি দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে রাজিব (২২) নামে এক যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব জানান, মজিরউদ্দিন ওরফে মজনু দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চালকদের মাধ্যমে মনপুরার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছেন।
পুলিশ জানায়, রাজিবকে আটকের পর মজিরউদ্দিন একাধিকবার ফোন করে মাদক যথাযথভাবে পৌঁছেছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। পরে রাজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কৌশলগত অভিযান চালিয়ে ফকিরহাট বাজার এলাকা থেকে মাদক চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত মজিরউদ্দিন (৩০)-কে গ্রেফতার করে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, “অবৈধ মাদকের বিস্তার রোধ করে যুবসমাজকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি সচেতন জনগণের সহযোগিতা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় আদালতকে যে ব্যাখ্যা দিলেন ওসি মর্তুজা

ভোলা ১ আসনে ধানের শীষ প্রতীকে গোলাম নবী আলমগীর মনোনীত করায় জামাল উদ্দিন খানের শুভেচ্ছা

লারিজানি হত্যাকাণ্ড ইরানের শাসন ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে

মাদারীপুরে আলমগীর হত্যা: ঘটনাস্থল প‌রিদর্শন করলেন ডিআইজি রেজাউল

শুধু নিষেধাজ্ঞা নয়, নিরাপদ বিকল্প জীবিকা চাই: ক্ষুদ্র জেলেদের ন্যায্য সহায়তার দাবিতে সেমিনার

ভোলায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

জিয়া সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

পাঁচ দফা দাবিতে ভোলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ-মিছিল

আর্জেন্টিনাকে ছোট করে দেখার ভুলই সবাই করে: ইংল্যান্ডকে খোঁচা মাসচেরানোর