ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৫ জুন) রাত ১২টা ৩০ মিনিটের দিকে বোরহানউদ্দিন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে শেখ ফরিদ হাওলাদারের পুকুরের পূর্ব পাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানে এসআই মো. মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্সসহ এক যুবককে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ২৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. আলী আকবর (১৯)। তিনি বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাসেমের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
বোরহানউদ্দিন থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












Leave a Reply