বুধবার , ১৭ জুন ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খুলনা
  2. খেলা
  3. তজুমদ্দিন
  4. দেশজুড়ে
  5. বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা
  6. বোরহানউদ্দিন 
  7. ভোলা

অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশের নারী দলও

প্রতিবেদক
DipKotha
জুন ১৭, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

পুরুষ দলের মতো একই দিন অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ নারী ক্রিকেট দলও। আজ বুধবার চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বী-ই জমিয়ে তুলতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

লিডসের হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ৭৭ রানে থেমে যায় আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংস। জবাবে মাত্র ৯.৩ ওভারে এক উইকেট হারিয়ে বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়ানরা। ম্যাচসেরা হন অ্যালিস পেরি। ১৪ রানে দুই উইকেট শিকারের পাশাপাশি ব্যাটিংয়ে নেমে ১৯ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার উইকেট পান।

এর আগে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (২৭) আর রিতু মনি (১৬) ছাড়া বাংলাদেশের অন্য কোনো ব্যাটারই ব্যক্তিগত রান দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেননি। রীতিমতো বিধ্বস্ত হয়েছে ব্যাটিং লাইনআপ। আগেই অনুমিত ছিল, অস্ট্রেলিয়ার ম্যাচটি হবে কঠিন পরীক্ষার। হলো সেটিই। এবার অস্ট্রেলিয়া ম্যাচের হতাশা ভুলে বাংলাদেশ তাকিয়ে পাকিস্তান ম্যাচের দিকে। আগামী ২০ জুন বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

ভোলার ভেদুরিয়া ইউনিয়ন যুবদলের কর্মীসভা নেতাকর্মীরা আন্দোলনে যারা ছিল না, যুবদলে তাদের স্থান হবে না

ভোলার ধনিয়া নবীপুর গ্রামে বিষধর রাসেলস ভাইপার সাপের দেখা, এলাকায় আতঙ্ক

পাম্পে ডিজেল নিতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

গণভোটের রায় অমান্যের প্রতিবাদে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ

সকালে প্রধানমন্ত্রীর ক্ষোভ, বিকেলেই সংসদে হাজির এমপি

ফের লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

ছুটির প্রথম দিনে ঢাকা ছাড়ছে মানুষ, পরিবহনগুলোতে বাড়ছে ভিড়

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১৪০ টন চোরাই কয়লা ও ৪ কার্গো বোটসহ দুই চোরাকারবারী আটক

যুবশক্তির- নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি অনুষ্ঠিত